বাংলাদেশ

‘পরীক্ষা না দিয়ে’ ছাত্রলীগ নেত্রীর পাসের অভিযোগের সত্যতা পায়নি কমিটি

  • 4:54 pm - July 13, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার
সুরাইয়া ইয়াসমিন ঐশী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুলাই- রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরীক্ষা না দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশীকে পাস করিয়ে দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি। তদন্তে বলা হয়েছে, ঐশী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়েই পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং সেই পরীক্ষার ভিত্তিতেই তিনি উত্তীর্ণ হয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগটি ওঠার পর ২০২৫ সালের ২২ জানুয়ারি তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। সম্প্রতি কমিটি তাদের তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুরাইয়া ইয়াসমিন ঐশীর পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নেওয়া হয়েছিল। অব্যাহতি পাওয়া শিক্ষক অধ্যাপক রুহুল আমিন তার পরীক্ষা গ্রহণ করেন। ফলে তিনি পরীক্ষা না দিয়ে পাস করেছেন কিংবা ক্যাম্পাসের বাইরে পরীক্ষা দিয়েছেন, এমন অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি।

তদন্ত কমিটির সদস্য ড. মো. ইলিয়াছ প্রামাণিক বলেন, পরীক্ষা না দিয়ে পাস করা এবং ক্যাম্পাসের বাইরে পরীক্ষা নেওয়ার অভিযোগের কোনো সত্যতা তদন্তে পাওয়া যায়নি। তিনি জানান, ঐশী নির্ধারিত সময়ের পর পরীক্ষায় অংশ নিলেও সেটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হয়েছিল। সে সময়ের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মিডটার্ম পরীক্ষা পরে দেওয়ার সুযোগ ছিল, যার আওতায় তিনি পরীক্ষা দেন। বর্তমানে সেই সুযোগ আর কার্যকর নেই।

এ ঘটনায় কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে ড. ইলিয়াছ প্রামাণিক বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাউকে শাস্তি দেওয়া হয়নি। তিনি পরীক্ষায় অংশ নিয়েই পাস করেছেন বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানও তদন্ত প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষা না দিয়েই পাস করিয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছিল, তদন্তে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেই উত্তীর্ণ হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সুরাইয়া ইয়াসমিন ঐশী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে দেখা যেত। ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়।

২০২৫ সালের ২ ডিসেম্বর গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষায় ঐশী অংশ নেওয়ার পর অভিযোগ ওঠে, তিনি পরীক্ষা না দিয়েই পাস করেছেন। পরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি জানিয়েছে, অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au