দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…
মেলবোর্ন, ১৭ জুলাই- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারের আল উদেইদে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, অভিযানে যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং কৌশলগত জ্বালানি সরবরাহে ব্যবহৃত কয়েকটি সামরিক বিমান ধ্বংস করা হয়েছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডের জবাব। বাহিনীটি সতর্ক করে বলেছে, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে আরও কঠোর ও ব্যাপক প্রতিক্রিয়া জানানো হবে।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির স্বাগতিক দেশগুলোরও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। আইআরজিসির ভাষ্য, ইরানের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করলে তার মূল্য অত্যন্ত কঠিন ও ভয়াবহ হবে। প্রয়োজনে ভবিষ্যতে আরও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তবে ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা কাতার। হামলায় প্রকৃতপক্ষে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শুক্রবার ভোরে ওমানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবিও করে আইআরজিসি। ওই অভিযানে তাদের নৌ ইউনিট অংশ নিয়েছিল বলে জানানো হয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব হামলার দাবি মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাণিজ্য রুট নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au