বিশ্ব

মেক্সিকোতে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি

  • 2:13 pm - July 18, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার
মেক্সিকোতে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুলাই- মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবারের এ ভূমিকম্পের পর মেক্সিকো ও পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের কম্পন প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরেও অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বিবিসি ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫ দশমিক ২ কিলোমিটার গভীরে। প্রথমে এর মাত্রা ৭ দশমিক ৪ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে জানানো হলেও পরবর্তীতে তথ্য হালনাগাদ করে ৭ দশমিক ৩ মাত্রা নির্ধারণ করা হয়।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, কেন্দ্রস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামি ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে মেক্সিকো ও গুয়াতেমালার কিছু উপকূলে স্বাভাবিক জোয়ারের তুলনায় শূন্য দশমিক ৩ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তবে মেক্সিকোর নৌবাহিনীর প্রধান রায়মুন্দো মোরালেস বলেছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সমুদ্রের পানির উচ্চতা আধা মিটারের বেশি বাড়ার সম্ভাবনা খুবই কম। তিনি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলবর্তী এলাকার বাসিন্দা ও পর্যটকদের আপাতত সমুদ্রসৈকত এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

একটি সরকারি সংবাদ সম্মেলনে রায়মুন্দো মোরালেস জানান, এখন পর্যন্ত বড় ধরনের সামুদ্রিক ক্ষয়ক্ষতি বা জরুরি পরিস্থিতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবুও সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলীয় এলাকায় সতর্ক অবস্থান বজায় রেখেছে।

এদিকে মূল ভূমিকম্পের পর মেক্সিকো, গুয়াতেমালা ও এল সালভাদরে একাধিক পরাঘাত অনুভূত হয়েছে। এসব পরাঘাতের কয়েকটির মাত্রা রিখটার স্কেলে ৫ থেকে ৬-এর মধ্যে ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট পর্যবেক্ষণ সংস্থাগুলো।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে বিভিন্ন এলাকায় জরিপ চালানো হচ্ছে। উদ্ধার ও দুর্যোগ মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে জনগণকে গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au