বিশ্ব

চীনের চংকিংয়ে ভয়াবহ ভূমিধস, নিহত ৮, নিখোঁজ ৩৪

  • 3:51 pm - July 18, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
চীনের চংকিংয়ে ভয়াবহ ভূমিধস, নিহত ৮, নিখোঁজ ৩৪।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুলাই- দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে ভয়াবহ ভূমিধসে অন্তত আটজন নিহত এবং ৩৪ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই দুর্যোগে ১০টিরও বেশি আবাসিক ভবন মাটিচাপা পড়েছে। সম্ভাব্য আরও প্রাণহানি এড়াতে এক হাজার ১০০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে চীনা কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৮ মিনিটে পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি, পাথর ও ধ্বংসাবশেষ ধসে নিচের বসতিগুলোর ওপর আছড়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে একাধিক ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। পেংশুই কাউন্টির মেয়র রেন শুজিয়াং জানান, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করেছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত উদ্ধার অভিযান জোরদার এবং ভূমিধসের কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় পরিকল্পনা ও প্রাকৃতিক সম্পদ বিভাগের প্রধান ওয়াং চুয়ানজুন জানান, এই ভূমিধসে প্রায় ১৮ হাজার ঘনমিটার মাটি, পাথর ও ধ্বংসাবশেষ নিচে নেমে এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় পাথরটির আয়তন ছিল প্রায় তিন হাজার ঘনমিটার। তিনি সতর্ক করে বলেন, টানা বৃষ্টিপাত এবং দীর্ঘ সময়ের আবহাওয়াগত পরিবর্তনের কারণে এলাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের পরিদর্শনে পাহাড়ের চূড়া ও ঢালের বিভিন্ন স্থানে এখনও অস্থিতিশীল পাথরের স্তূপ শনাক্ত হয়েছে। এ কারণে উদ্ধারকর্মীদের কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় দুর্ঘটনাস্থলের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৮০০ জনের বেশি উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ এবং ঝুঁকি মূল্যায়নে ড্রোন ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে ভারী খননযন্ত্র এবং বিশেষায়িত উদ্ধার সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বড় ধস নামার আগে পাহাড় থেকে ছোট ছোট পাথর গড়িয়ে পড়া এবং অস্বাভাবিক শব্দ শোনা যায়। পরিস্থিতি বুঝতে পেরে প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিরা দ্রুত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন। তবে সরিয়ে নেওয়ার কাজ চলাকালীনই বড় ধরনের ভূমিধস নেমে আসে।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের বিশাল অংশ ধসে পাশের আবাসিক এলাকায় আছড়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কমলা রঙের পোশাক পরা উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছেন। এক পর্যায়ে ধ্বংসস্তূপের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করতেও সক্ষম হন তারা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টানা ভারী বৃষ্টিপাতের কারণেই এই ভূমিধসের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থলটি উজিয়াং নদীর তীরবর্তী একটি পাহাড়ি এলাকায় অবস্থিত, যেখানে ছোট ছোট জনবসতি ও কৃষিজমি রয়েছে।

দুর্যোগ মোকাবিলায় চীনা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় ১৩ হাজারের বেশি ত্রাণসামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে তাঁবু, ভাঁজ করা বিছানা, জরুরি পারিবারিক সহায়তা কিটসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au