বিশ্ব

পাকিস্তান-অধিকৃত কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান

  • 11:56 pm - July 20, 2026
  • পঠিত হয়েছে:২১৩ বার
জাতিসংঘ ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ জুলাই: পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। সেখানে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের প্রতিটি মৃত্যুর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিক—উভয় পক্ষের নিহতদের মৃত্যুর প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করা প্রয়োজন। স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে গত জুন থেকে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে উত্তেজনা বাড়তে থাকে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত কয়েক মাসে সেখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিক্ষোভকারীরাও রয়েছেন। বর্তমানে এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (জেএএসি)। সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। একই সঙ্গে সংগঠনটির বহু নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

এ পদক্ষেপের সমালোচনা করে ভলকার টুর্ক বলেন, নাগরিক সমাজ থেকে গড়ে ওঠা একটি সংগঠনকে অপরাধী হিসেবে চিহ্নিত করা এবং শান্তিপূর্ণ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক অধিকারের পরিপন্থী। জাতিসংঘ গ্রেপ্তার হওয়া জেএএসি নেতাদের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া এবং অঞ্চলটিতে বন্ধ থাকা ইন্টারনেট সেবা দ্রুত চালুর আহ্বান জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আকাশছোঁয়া মূল্যস্ফীতি, কর বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ থেকেই আন্দোলনের সূচনা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের পর পরিস্থিতি সহিংস রূপ নেয়। এদিকে, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দাবি করা হচ্ছে। পাকিস্তান সরকার বিক্ষোভের পেছনে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও, এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au