বিশ্ব

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে ধর্মমন্ত্রীর সাক্ষাৎ, ব্যাকআপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ

  • 1:30 am - July 21, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার

মেলবোর্ন, ২১ জুলাই: ২০২৭ সালের হজে বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমাতে ব্যাকআপ আবাসনের হার আগের মতো ১ শতাংশে বহাল রাখার জন্য সৌদি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সোমবার (২০ জুলাই) রাজধানীর গুলশানে সৌদি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজের জন্য ব্যাকআপ আবাসনের হার ২ শতাংশ নির্ধারণ করেছে। এতে হজ প্যাকেজের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ২০২৬ সালের মতো ২০২৭ সালেও বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশে বহাল রাখার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকারের পাঠানো একটি আধা-সরকারি (ডিও) পত্র তিনি রোববার (১৯ জুলাই) পেয়েছেন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সুপারিশসহ তা ইতোমধ্যে সৌদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত চলতি বছরের বাংলাদেশ অংশের হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ ও সমন্বয়েরও প্রশংসা করেন তিনি।

জানা গেছে, সৌদি সরকারের কাছে পাঠানো ওই আধা-সরকারি পত্রে ব্যাকআপ আবাসনের হার ১ শতাংশে বহাল রাখার পাশাপাশি ক্যাটারিং ব্যবস্থা ঐচ্ছিক করার এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ ‘ডি’-এর মূল্যমানের সঙ্গে সামঞ্জস্য রেখে সার্ভিস প্যাকেজ-৩-এর সেবামূল্য নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

এ সময় ধর্মমন্ত্রী সফল হজ ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য সৌদি সরকার ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

বৈঠকের শুরুতে গুলশানস্থ সৌদি দূতাবাসে পৌঁছালে ধর্মমন্ত্রীকে স্বাগত জানান সৌদি রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au