বিশ্ব

মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার বিক্ষোভ

  • 12:15 am - July 22, 2026
  • পঠিত হয়েছে:৪৬ বার
মোদির বাসভবনের সামনে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (স্থানীয় সময়) এই কর্মসূচি পালন করেন তারা।

মঙ্গলবার কংগ্রেসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাহুল ও প্রিয়াঙ্কার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মোদির বাসভবনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ছিল। বিক্ষোভকারীরা শিক্ষাব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সরকারের ইতিবাচক সাড়া দেওয়ার আহ্বান জানান।

এর আগে, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে একটি আন্দোলনের অংশ হিসেবে সোমবার নয়াদিল্লিতে সংসদ অভিমুখে মিছিল বের করা হয়। মিছিলটি আটকে দিতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে।

আন্দোলনকারীদের দাবি, পুলিশের ওই অভিযানে অন্তত ১৮০ জন আহত হয়েছেন। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।

বিক্ষোভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রাহুল গান্ধী লেখেন, গতকাল শিক্ষার্থীদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তার জবাবদিহি চাইতে আমরা প্রধানমন্ত্রী মোদির বাসভবন পর্যন্ত মিছিল করেছি। শিক্ষার্থীদের কণ্ঠ দমন করে তাদের ন্যায্য দাবি থামানো যাবে না।”

কংগ্রেসের অভিযোগ, শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে সরকার পুলিশকে ব্যবহার করছে। অন্যদিকে সরকার এখনো এ অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

শিক্ষাব্যবস্থা নিয়ে চলমান এই আন্দোলন এবং তা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ভারতের জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে শিক্ষাখাতে অব্যবস্থাপনা ও আন্দোলন দমনের অভিযোগ তুললেও, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

 

এই শাখার আরও খবর

সাত মাসের শিশুকন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

জাপানে তীব্র তাপপ্রবাহ, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা, প্রথমবার ঘোষণা ‘চরম তাপদাহ দিবস’

মেলবোর্ন, ২১ জুলাই- জাপানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলের তিনটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au