বিশ্ব

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

  • 2:17 am - July 22, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩ ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এই নির্মম ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নবীন, ভেঙ্কটারমণ ও রেণুকা।

পুলিশ জানায়, গত ১৭ জুলাই রেণুকা নামের ওই নারী মন্দির দর্শনের কথা বলে কিশোরীকে বাড়ি থেকে বের করে নিয়ে আসেন। পরে তাকে নবীন ও ভেঙ্কটারমণের হাতে তুলে দেওয়া হয়। দুই অভিযুক্ত ওই কিশোরীকে একটি অটোতে করে অন্য স্থানে নিয়ে যাওয়ার পথে জোর করে মদ পান করায়।একপর্যায়ে তারা কিশোরীর বাড়ির কাছে অটো থামালে সে বাড়ি যাওয়ার আকুতি জানায়। তবে পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা তাকে বলে,

তুমি নেশাগ্রস্ত অবস্থায় আছ, এখন বাড়ি গেলে বাবার কাছে বকা খাবে।

এই অজুহাতে তারা তাকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায় এবং সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালায়। পরদিন সকালে কিশোরীকে তার বাড়ির কাছে ফেলে রেখে ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় তারা। রাতে মেয়ে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় থাকা স্বজনরা সকালে সে ফিরলে জিজ্ঞাসাবাদ করেন। কান্নায় ভেঙে পড়ে পুরো নির্যাতনের বিবরণ দেয় কিশোরী। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au