বিশ্ব

মোদির বাসভবনের সামনে বিক্ষোভের পর আটক,

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

  • 1:17 pm - July 22, 2026
  • পঠিত হয়েছে:১২০ বার
মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। ছবিঃসংগৃহীত

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এ ঘটনায় দিল্লির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিক্ষোভকে ঘিরে কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও জোরালো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন রাহুল গান্ধী। তিনি সেখানে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে দিল্লি পুলিশ তাঁকে আটক করে। পরে কয়েক ঘণ্টা পর রাজধানীর ছত্রসাল স্টেডিয়াম থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

একই সময়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকেও পুলিশ আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে যায়। পরে রাতেই তাঁকেও ছেড়ে দেওয়া হয়। প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে থানায় যান কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। মেয়ের মুক্তির পর তিনিও সেখান থেকে ফিরে যান।

এর আগে সোমবার পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটক হওয়া আরও প্রায় ৭০ জনকে মঙ্গলবার মুক্তি দেয় দিল্লি পুলিশ। একই সঙ্গে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ছয়টি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের তীব্র সমালোচনা করেছেন বিজেপি সভাপতি নিতিন নবীন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে রাহুল গান্ধীর এই কর্মসূচি ভারতীয় রাজনীতির জন্য একটি দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ‘কালো দিন’ হিসেবে বিবেচিত হবে।

অন্যদিকে, গভীর রাতে জন্তর মন্তর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে উপস্থিত হন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ বিরোধী জোটের নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে মিছিল বের করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করে স্লোগান দেন। পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনস্থলে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বললেও কংগ্রেস তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার অবস্থান বজায় রাখে।

এদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আন্দোলনের বিষয়টি নিয়ে রাহুল গান্ধী রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতী দাবি করেন, ছাত্র-যুবদের আন্দোলনের প্রতি প্রকৃত সমর্থন জানাতে হলে রাহুল গান্ধীর জন্তর মন্তরে গিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানো উচিত ছিল।

সুত্রঃ সংবাদ প্রতিদিন

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au