বিশ্ব

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

  • 10:58 pm - July 22, 2026
  • পঠিত হয়েছে:৯২ বার
গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ১৮ বছর। জন্মগত ভাবে শ্রবণ প্রতিবন্ধী কেলি হটল ২০২১ সালের ব্লকবাস্টার Godzilla vs. Kong-এ অনাথ কিশোরী জিয়া চরিত্রে অভিনয় করেন। পরে ২০২৪ সালের সিক্যুয়েল Godzilla x Kong: The New Empire-এও একই চরিত্রে অভিনয় করেন। তার বাবা জোশুয়া হটল ফেসবুকে আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে (এএসএল) প্রকাশিত একটি ভিডিও বার্তায় কেলির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া একক গাড়ি দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতিই প্রধান কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কেলি হটল যে টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এ পড়াশোনা করেছিলেন, প্রতিষ্ঠানটিও গভীর শোক প্রকাশ করে তার মৃত্যুর খবর জানায়। প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানায়, “এই কঠিন সময়ে কেলির পরিবার, বন্ধু, সহপাঠী এবং তাকে ভালোবাসতেন এমন সবার প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।” একই সঙ্গে তারা কেলির পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করার এবং দুর্ঘটনা নিয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনা না করার আহ্বান জানায়।

জনপ্রিয় গডজিলা চলচ্চিত্র সিরিজের পরিবেশক ওয়ার্নার ব্রাদার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ কেলি হটলের একটি ছবি প্রকাশ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটের দিকে ইজামসভিল এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কর্মকর্তারা পৌঁছান। পুলিশ জানায়, গাড়ির ১৯ বছর বয়সী চালককে গুরুতর নয় এমন আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গাড়িতে থাকা আরেক যাত্রী ঘটনাস্থলেই চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান।

Godzilla vs. Kong চলচ্চিত্রে কেলি হটল হলিউড তারকা আলেকজান্ডার স্কার্সগার্ড, মিলি ববি ব্রাউন এবং রেবেকা হল-এর সঙ্গে অভিনয় করেছিলেন।এছাড়া ২০২৪ সালের Godzilla x Kong: The New Empire-এ অভিনয়ের জন্য তিনি স্যাটার্ন অ্যাওয়ার্ডসে চলচ্চিত্রের সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মনোনয়নও পেয়েছিলেন।

সুত্র: বিবিসি নিউজ

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au