হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…
মেলবোর্ন, ২৪ জুলাই: নওগাঁর মহাদেবপুর উপজেলার ঘাসিয়াড়া সার্বজনীন শ্রী শ্রী শিব-দুর্গা মন্দিরে ভাঙচুর, শিবমূর্তি ক্ষতিগ্রস্ত এবং প্রায় ২০ লাখ টাকার কাঠ লুটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে একে ফজলুর রহমান বুলেট (বুলেট) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ মার্চ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ মন্ডল প্রায় ২৫ বছর আগে নিজের জমিতে মেহগনি গাছ রোপণ করেন। পরে গাছগুলো কেটে বিক্রির উদ্দেশ্যে ঘাসিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দির সংলগ্ন স্থানে স্তুপ করে রাখা হয়।
অভিযোগে বলা হয়েছে, গত শুক্রবার (২৮ মার্চ) সকালে পূর্ব বিরোধের জেরে একে ফজলুর রহমান বুলেটের নেতৃত্বে ৮ জনের নাম উল্লেখসহ প্রায় ১৫০ থেকে ২০০ জনের একটি দল ৩০ থেকে ৩৫টি ভটভটি নিয়ে ঘটনাস্থলে আসে। তারা সেখান থেকে বিপুল পরিমাণ কাঠ লুট করে নিয়ে যায়।
এ সময় হামলাকারীরা সার্বজনীন শ্রী শ্রী শিব-দুর্গা মন্দিরের খুঁটি ও টিনের ছাউনি ভাঙচুর করে। অভিযোগ অনুযায়ী, টিনের ছাউনি ভেঙে পড়ে মন্দিরে থাকা শিবমূর্তির মাথা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা বলেন, এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ মন্ডল বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে মূল অভিযুক্ত একে ফজলুর রহমান বুলেটকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au