বাংলাদেশ

বাণিজ্যমন্ত্রী

রপ্তানি বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফ

  • 3:23 am - July 28, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি

মেলবোর্ন, ২৮ জুলাই: রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ সহজ করতে বুথ ভাড়া সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির।

সোমবার (২৭ জুলাই) বিকেলে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো ও ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬’ শীর্ষক মেলার ডি-ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে দেশীয় পণ্যের পরিচিতি বাড়ানো এবং রপ্তানি সম্প্রসারণে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ কার্যকর ভূমিকা রাখে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এসব মেলায় অংশ নিতে পারেন না। এ বাস্তবতা বিবেচনায় সরকার তাদের জন্য বুথ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে ঘরে বসেই অনলাইনে ট্রেড লাইসেন্স পাওয়ার ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি ট্রেড লাইসেন্সের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান (এনডিসি)।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. নাসির খান।

অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদ্র উদ্যোক্তাদের অভিজ্ঞতা, মতামত ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন বাণিজ্যমন্ত্রী। বিশেষ করে কুনমিং মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সঙ্গে নিয়ে ইপিবি প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটারের মোড়ক উন্মোচন করেন বাণিজ্যমন্ত্রী।

 

এই শাখার আরও খবর

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া

মেলবোর্ন, ২৮ জুলাই: কাস্পিয়ান সাগরে ইরানের একটি বেসামরিক জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশা করেছে তেহরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি…

অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

মেলবোর্ন, ২৮ জুলাই: বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন। ফুটবলের পাশাপাশি অভিনয় জগতেও অভিষেক হতে যাচ্ছে এই পর্তুগিজ…

রাতের অর্থনীতিতে অস্ট্রেলিয়ার শীর্ষে মেলবোর্ন

মেলবোর্ন, ২৮ জুলাই: অস্ট্রেলিয়ার দুই বড় শহর মেলবোর্ন ও সিডনিকে ঘিরে শ্রেষ্ঠত্বের বিতর্ক বহুদিনের। তবে এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে Measuring the Night-time…

প্রচণ্ড গরমে স্বস্তি দেবে ‘মানব ফ্রিজ’, নতুন প্রযুক্তি উন্মোচন করল জাপান

মেলবোর্ন, ২৮ জুলাই: তীব্র গরম ও হিটস্ট্রোকের ঝুঁকি মোকাবিলায় অভিনব এক প্রযুক্তি উন্মোচন করেছে জাপান। ‘ডো হিয়েমন বক্স (Do Hiemon Box)’ নামে এক ব্যক্তির জন্য…

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মাহবুব উল্লাহ

মেলবোর্ন, ২৮ জুলাই: বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা…

সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার চীনা নাগরিক, ২০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ

মেলবোর্ন, ২৮ জুলাই: অস্ট্রেলিয়ায় এক কমনওয়েলথ সরকারি কর্মকর্তাকে ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার ঘুষ দেওয়ার অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি চায়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au