বাংলাদেশ

হামলার জেরে মৌলভীবাজারের দুইটি পদযাত্রা স্থগিত, হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা-প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ

  • 1:59 pm - July 29, 2026
  • পঠিত হয়েছে:৫১ বার
হামলায় আহত উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: Facebook

মেলবোর্ন, ২৯ জুলাই: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। হামলার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, দলের ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে পৌঁছালে তাদের বহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একাধিক নেতাকর্মী আহত হন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত অভিযোগ করেন, হামলায় শুধু নেতাকর্মীরাই নন, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সাংবাদিকরাও হামলার শিকার হন। তাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং আতঙ্কের সৃষ্টি করা হয়।

তিনি আরও দাবি করেন, এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে গিয়ে ভাঙচুর করা হয়। পাশাপাশি গাড়িতে থাকা মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, “রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। গাড়ি ভাঙচুরের পাশাপাশি মিডিয়া টিমের মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে যাওয়া হয়েছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিপি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

এদিকে সর্বশেষ ঘোষিত কর্মসূচিতে এনসিপি জানিয়েছে, উত্তরাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ রোডম্যাপ অনুযায়ী আজ (২৯ জুলাই) মৌলভীবাজার জেলার নির্ধারিত দুইটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এনসিপি নেতা সারজিস আলম, ফেসবুক পোস্টে লিখেন, “উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রা রোডম্যাপ অনুযায়ী আগামীকালকের মৌলভীবাজার জেলার দুইটি পদযাত্রা সাময়িক স্থগিত থাকবে।
এর পরিবর্তে আগামীকাল বিকাল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির উপরে বিএনপির ন্যাক্কারজনক স/ন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।”

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে হামলার ঘটনাকে কেন্দ্র করে এনসিপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনামূলক বক্তব্যও দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিএনপির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

অবসরের দুদিন আগে বাসা থেকে পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৩১ জুলাই: অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে সিলেট নগরীর নিজ বাসা থেকে পুলিশের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬)…

ভারতের বিপক্ষে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল

মেলবোর্ন, ৩১ জুলাই: প্রথমবারের মতো ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং…

রুশ হামলা প্রতিহতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মেলবোর্ন, ৩১ জুলাই: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১ হাজার ৬১৮তম দিনে রুশ আকাশ হামলা প্রতিহত করার সময় ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে যুদ্ধবিমানের পাইলট নিরাপদে…

ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

মেলবোর্ন, ৩১ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিমসহ তিন শিক্ষককে পৃথক অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে চার শিক্ষককে তাঁদের একাডেমিক…

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

মেলবোর্ন, ৩১ জুলাই: ফিফার বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনায় বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনার প্রতিবাদে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফাভুক্ত ৫৫টি সদস্য দেশ। বৃহস্পতিবার (৩০…

হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো : কাদের সিদ্দিকী

মেলবোর্ন, ৩১ জুলাই: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর আবদুল লতিফ সিদ্দিকীকে হাতকড়া পরানোর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী। হাতকড়াকে নববধূর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au