বাংলাদেশ

সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধায় ১১ দলীয় ঐক্য

  • 6:40 pm - August 06, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধায় ১১ দলীয় ঐক্য। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট- জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য। রাজধানীর জিরো পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দিলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়। এ সময় মিছিলটি সেখানে অবস্থান নেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা চলতে দেখা যায়।

এর আগে বেলা ১১টার পর রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য। কর্মসূচি চলাকালে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে নেতাকর্মীরা রাজপথে অবস্থান অব্যাহত রাখেন। বৃষ্টির মধ্যেই সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে নেতারা অভিযোগ করেন, দেশে জ্বালানি ও গ্যাসসংকট ক্রমেই প্রকট আকার ধারণ করেছে। বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

সচিবালয় ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মসূচিতে অংশ নেন এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা।

পুলিশের ব্যারিকেডের কারণে সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল এগোতে না পারলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জিরো পয়েন্ট এলাকায় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অবস্থান করছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এই শাখার আরও খবর

সিলেটে শিশু ফাহিমা হত্যা: চাচার মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ৬ আগষ্ট- সিলেটের আলোচিত চার বছর বয়সী শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি ও শিশুটির চাচা জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে…

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

মেলবোর্ন, ৬ আগষ্ট-বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে সেদিন…

১২ দিন ধরে আন্দোলনে ঝাড়খণ্ডের চাকরিপ্রার্থীরা

মেলবোর্ন, ৬ আগষ্ট- ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে টানা ১২ দিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকে সমর্থন জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম…

তরুণদের আন্দোলনে মোদি সরকার দুর্বল হয়েছে, বললেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ৬ আগষ্ট- ভারতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা সাম্প্রতিক আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও…

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক তরুণ তেজপাল

মেলবোর্ন, ৬ আগষ্ট- ভারতের আলোচিত অনুসন্ধানী সাময়িকী তেহেলকা-র সাবেক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তরুণ তেজপালকে ধর্ষণ ও যৌন হয়রানির মামলায় দোষী সাব্যস্ত করেছেন বোম্বে হাইকোর্টের…

সংকেতে থামানো হয় বাস, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট

মেলবোর্ন, ৬ আগষ্ট- কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার মহাসড়কে দিনের বেলায় যাত্রীবাহী বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au