বিনোদন

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

  • 12:52 am - October 26, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
বক্সঅফিসের অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে। ফাইল ছবি

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই কোনো ছবি বক্স অফিসে সফল হবে, এমন নিশ্চয়তা নেই। বিশেষ করে ছবির কেন্দ্রীয় চরিত্রে নারী থাকলে নির্মাতাদের বাণিজ্যিক ঝুঁকি নিয়ে বাড়তি হিসাব করতে হয়।

সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা বলেন, বলিউডে কোন ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আর কোনটি ওটিটি প্ল্যাটফর্মে আসবে, তা বিবেচনা করে তিনি কাজ বেছে নেন না। তাঁর কাছে গুরুত্বপূর্ণ হলো, কাজটি যেন দর্শকের কাছে পৌঁছায়। তবে ছবি মুক্তির মাধ্যম নির্ধারণে নানা বাণিজ্যিক হিসাব কাজ করে বলেও মনে করেন তিনি।

রাধিকার মতে, বক্স অফিসের সম্ভাব্য আয়কে গুরুত্ব দিতে গিয়ে বলিউডে পুরুষ চরিত্রকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এ পরিস্থিতিতে নারী অভিনেত্রীদের হাতে কাজ বেছে নেওয়ার সুযোগও সীমিত হয়ে পড়ে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, গত কয়েক বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিগুলোর দিকে তাকালেই বোঝা যায়, কোন ছবি ব্যবসা করবে আর কোনটি করবে না, তা আগে থেকে অনুমান করা কঠিন। ভালো কোনো ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করলেও সেটি বাণিজ্যিকভাবে সফল হবে, এমন নিশ্চয়তা নেই।

এ প্রসঙ্গেই রাধিকা বলেন, “আমি আলিয়া বা দীপিকা নই যে, ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বক্স অফিসে বিপুল আয় শুরু হবে।” তাঁর এই মন্তব্যে বলিউডে তারকানির্ভরতা এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলোচনার বিষয়টি উঠে এসেছে।

‘স্যাক্রেড গেমস’, ‘লাস্ট স্টোরিজ ৩’ ও ‘মোনিকা ও মাই ডার্লিং’-এর মতো কাজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। তাঁকে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘আক্কা’তেও দেখা যাবে।

সূত্র: আনন্দবাজার.কম

এই শাখার আরও খবর

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au