বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান
আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…
ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন ছাত্রীর বাবা। অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) রাতে গাজীপুরের জয়দেবপুর থানায় এ মামলা করা হয়।
মামলার প্রধান আসামি মো. আরিফুল ইসলাম (২৯)। তিনি জয়দেবপুর থানার বিকেবাড়ি সিকদার মার্কেটসংলগ্ন দারুল মা’আরিফ হোসাইনিয়া কওমি মাদরাসা ও মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক।
মামলার অন্য আসামিরা হলেন আরিফুল ইসলামের ভাই মো. শরীফ মিয়া (৩৫), বাবা মো. সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) এবং মো. দেলোয়ার হোসেন (৪৫)। তাঁদের সবার বাড়ি ময়মনসিংহ সদর থানার চর বওলা গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী আরিফুল ইসলামের পরিচালিত মহিলা মাদরাসার অষ্টম শ্রেণিতে পড়ত। অভিযোগ অনুযায়ী, আরিফুল ইসলাম তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকিও দেন।
বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে তাকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে আরিফুল ইসলামকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।
তবে এতে ক্ষুব্ধ হয়ে তিনি ছাত্রী ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো এবং হুমকি দেওয়া অব্যাহত রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ১০ অক্টোবর সকালে মাদরাসায় যাওয়ার পর আরিফুল ইসলাম তাঁর ভাই শরীফ মিয়া, বাবা সেলিম মিয়া, মা রহিমা খাতুন ও দেলোয়ার হোসেনের সহযোগিতায় ওই ছাত্রীকে অপহরণ করেন।
পরে বিভিন্ন মাধ্যমে মেয়েকে অপহরণের খবর পেয়ে তার বাবা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে মেয়েকে উদ্ধার করতে না পেরে তিনি থানায় মামলা করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মাদরাসাছাত্রীকে অপহরণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au