ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২০
মেলবোর্ন, ১৫ আগষ্ট- ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ২০ জন নিহত হয়েছেন। শনিবার ভোরের ওই ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়। দেশটির…
মেলবোর্ন, ১৫ আগষ্ট- ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের রাজনীতি ঘিরে উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভির যোগাযোগ দল। ভিডিওতে ইরানের ভেতর থেকে আসা বলে দাবি করা এক কণ্ঠকে বলতে শোনা যায়, ‘আমরা এখনো দাঁড়িয়ে আছি, আমরাই এটি শেষ করব।’
ভিডিওটি ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সেই দাবিকে প্রত্যাখ্যান করে, যেখানে দেশটির সরকারবিরোধী আন্দোলনকে বিদেশি শক্তির প্ররোচিত আন্দোলন হিসেবে তুলে ধরা হয়।
পাহলভির যোগাযোগ দল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি প্রকাশ করে লিখেছে, ‘এটি ইরানের ভেতর থেকে আসা একটি কণ্ঠ।’
ভিডিওতে ইরানের সরকারি প্রচারণা, বিভিন্ন প্রক্সি গোষ্ঠী এবং নিয়ন্ত্রিত বয়ানের বাইরে গিয়ে দেশটির ভেতরের মানুষের প্রকৃত বক্তব্য বোঝার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারবিরোধীদের দমনে ইরানি নাগরিকদের হত্যার অভিযোগও তোলা হয়।
ভিডিওতে এক বক্তার বক্তব্যের অনুবাদে বলা হয়, ‘তোমরা আমাদের ভয় দেখিয়েছ, আর আমরা সাহস সঞ্চয় করেছি। তোমরা মৃত্যু দিয়েছ, আর আমরা নতুন করে জন্ম নিয়েছি।’
ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি বিদেশ থেকে আসছে, এমন ধারণাও প্রত্যাখ্যান করা হয় ভিডিওতে।বক্তাকে বলতে শোনা যায়, ‘ভুল করবেন না। এই দেশের সীমান্তের বাইরে আপনাদের শত্রু নয়। আপনাদের সবচেয়ে বড় শত্রু আমরা।’
এরপর তিনি বলেন, ‘আমরাই এটি নিজেরা শেষ করব।’
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের অর্থনৈতিক দুরবস্থা তুলে ধরে একটি গ্রাফ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন। গ্রাফটির শিরোনামে লেখা ছিল, ‘ইরানের কোনো টাকা নেই।’
গ্রাফে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের ব্যাপক দরপতন তুলে ধরা হয়। দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের অর্থনীতি যে তীব্র চাপের মুখে রয়েছে, গ্রাফটিতে সেটিই তুলে ধরা হয়েছে।
সূত্র-নিউজ. কম. এইউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au