মানবাধিকারকর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্য সম্পন্ন
মেলবোর্ন, ১৬ আগষ্ট- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক…
মেলবোর্ন, ১৬ আগষ্ট- বাবার মৃত্যুর পর শেষবারের মতো বাবার পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন কারাবন্দি নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শনিবার (১৫ আগস্ট) রাতে বাবার জানাজা ও দাফনে অংশ নেন তিনি।
জেমসের বাবা আবুল কালাম আজাদ শনিবার দুপুরে মারা যান। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের পক্ষ থেকে জেমসকে জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে কঠোর পুলিশি পাহারায় জেমসকে নাটোর শহরের বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদে নেওয়া হয়। সেখানে তিনি বাবার জানাজায় অংশ নেন। জানাজা শেষে বাবার দাফনেও অংশ নেন তিনি।
দাফন শেষে নির্ধারিত সময় শেষ হলে পুলিশি পাহারায় জেমসকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
পরিবারের সূত্র জানায়, রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে জেমস বর্তমানে কারাগারে রয়েছেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে অসুস্থ বাবাকে দেখতে বাড়িতে আসেন তিনি। এ সময় গত ২১ জুন রাতে নাটোর শহরের বড়গাছা এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার মৃত্যুর কারণে জেমসকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। তিনি বাবার জানাজা ও দাফনে অংশ নেওয়ার পর নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার পর আবারও কারাগারে ফিরতে হয়েছে সাবেক এই ছাত্রলীগ নেতাকে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au