বাংলাদেশ

বাঁশখালীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল

  • 3:17 pm - August 16, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার
বাঁশখালীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগষ্ট: চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। গত বুধবার (১৩ আগস্ট) রাতে বাহারছড়া ইউনিয়নের চুনতি বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে।

মিছিলটির ৩ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে প্রায় ৫০ থেকে ৬০ জনকে হাতে মশাল নিয়ে মিছিল করতে দেখা যায়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে কয়েকজনকে বক্তব্য দিতেও দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, বাহারছড়া ইউনিয়নের চুনতি বাজার এলাকায় রাতের দিকে মিছিলটি বের করা হয়। মিছিলকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়।

তবে এ ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। আমি বিষয়টি খতিয়ে দেখব।’

এদিকে এর আগে বুধবার রাতে বাঁশখালীর টইলারদ্বীপ সেতু সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আরেকটি মিছিল হয়েছে বলেও স্থানীয়ভাবে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোট পরিসরে মিছিল ও সাংগঠনিক তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। বাঁশখালীর মশাল মিছিলও সেই ধারাবাহিকতার অংশ কি না, তা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।

এই শাখার আরও খবর

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন: ২৮ বিশিষ্টজন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন দেশের ২৮ বিশিষ্ট নাগরিক। তাঁরা…

সেই রাতের বারের ফুটেজে তিনজন, তাহসিফের সাথে থাকা তরুণীর তথ্য কেন গোপণ করেছিলেন বন্ধু দীপ

রাজধানীর উপকণ্ঠে তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন সূত্র পেয়েছে পুলিশ। তাঁর পরিচিত শাহরিয়ার রেজা দীপকে…

এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো একটি ফৌজদারি মানহানির মামলায় নতুন করে সমন জারি করেছেন দিল্লির একটি আদালত। শনিবার (৩১ অক্টোবর) দিল্লির…

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনায় কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানায় ছুটি…

খুলনায় লংমার্চে পরপর ৫টি ককটেল বিস্ফোরণ, প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন জামায়াত সমর্থকরা

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে দিক্বিদিক ছোটাছুটি শুরু করেন লংমার্চকে…

অতিরিক্ত ডিআইজির বাসা থেকে আটকের তালিকায় ছিলেন তাহসিফ, মৃত্যুর আগে কী ঘটেছিল?

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে সামনে আসছে একের পর এক নতুন তথ্য। তাঁর মৃত্যুর ঘটনায় মাদক সংশ্লিষ্টতার সম্ভাবনা খতিয়ে দেখার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au