বাংলাদেশ

ফেসবুক পোস্টের জের

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে প্রভাষক সাময়িক বরখাস্ত

  • 5:00 am - August 18, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে প্রভাষক সাময়িক বরখাস্ত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ  শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাটের নন্দনগাছী কলেজের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে কলেজ গভর্নিং বডির জরুরি সভায় গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, গত শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গভীর শোক’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন সোহেলী আক্তার। ওই ফটোকার্ডে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা’।

প্রভাষক সোহেলী আক্তার বলেন, তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না। রোববার ছুটি নিয়ে তিনি বাড়িতে ছিলেন। সোমবার কলেজে কী হয়েছে, সে বিষয়েও তাঁর কোনো বক্তব্য নেই বলে জানান তিনি।

কলেজ সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) কলেজে গিয়ে অধ্যক্ষের কাছে মৌখিকভাবে ছুটি নেন সোহেলী আক্তার। ওই দিন তাঁর ফেসবুক পোস্টটি শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে। পরে রাতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় নন্দনগাছী কলেজ ছাত্রদল। সোমবার সকালে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে জড়ো হয়ে সোহেলী আক্তারের স্থায়ী বহিষ্কার ও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে কলেজ গভর্নিং বডি জরুরি সভা করে তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

নন্দনগাছী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাহেদুর রহমান সাহেদ অভিযোগ করেন, সোহেলী আক্তার কলেজে আওয়ামী লীগের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তাঁর বাবা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বলেও দাবি করেন তিনি। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাঁরা ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন।

কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রভাষক সোহেলী আক্তার ফেসবুকে এ ধরনের ‘রাষ্ট্রবিরোধী’ পোস্ট দিতে পারেন না। কলেজের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। তাঁকে এখনো শোকজ করা হয়নি, তবে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ৮ পুণ্যার্থীর মৃত্যু

মেলবোর্ন, ১৮ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিখ্যাত হিন্দু তীর্থস্থান তারাপীঠ মন্দিরসংলগ্ন একটি পাঁচতলা আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে…

অবসরের সময়সীমা জানালেন রোনালদো, শেষ হতে পারে ২০২৬ সালেই

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে অবসরের সময়সীমার ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, ২০২৬ সালই হতে…

মঙ্গলে ‘গুপ্তধন’! নুড়িপাথরে মিলল চুনি-নীলকান্ত মণির সহায়ক দুর্লভ খনিজ

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ  মঙ্গলের মাটিতে মূল্যবান রত্নপাথর তৈরির সহায়ক এক দুর্লভ খনিজের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নাসার পারসিভারেন্স রোভারের পাঠানো তথ্য বিশ্লেষণ করে জেজ়েরো ক্রেটারের কয়েকটি…

রাবি শিক্ষক প্রভাস কুমারকে চাকরিচ্যুতি, তদন্ত প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন

মেলবোর্ন, ১৭ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে যৌন হয়রানি ও একাডেমিক অনিয়মের অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার…

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন একটি চলচ্চিত্রে…

এলিফ্যান্ট রোডে পড়ে আছে একাধিক অবিস্ফোরিত ককটেল

মেলবোর্ন, ১৮ আগষ্ট- রাজধানীর এলিফ্যান্ট রোডে সড়কের ওপর একাধিক অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে। সোমবার রাতে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে এলিফ্যান্ট রোড এলাকায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au