বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

  • 12:49 pm - August 19, 2026
  • পঠিত হয়েছে:১৮১ বার
রণধীর জয়সওয়াল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ আগষ্ট:  বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের বাড়তি জ্বালানি চাহিদা পূরণের অনুরোধও ভারত সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল।

বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত প্রায় ৮ হাজার লিটার জ্বালানি সরবরাহের যে অনুরোধ জানানো হয়েছে, সে বিষয়ে ভারত কী ভাবছে জানতে চাইলে জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা অব্যাহত রয়েছে। বাংলাদেশের অতিরিক্ত জ্বালানির অনুরোধটি ভারতের নিজস্ব চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং জ্বালানির প্রাপ্যতা বিবেচনা করে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক রয়েছে এবং জ্বালানি খাতও এর বাইরে নয়। বাংলাদেশের প্রয়োজনের বিষয়টি ভারত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিস্তা নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এসব নদী নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।

তিনি বলেন, পানি-সম্পর্কিত সব আলোচনা দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামো এবং যৌথ নদী কমিশনের মাধ্যমে হওয়া উচিত। তিস্তা ইস্যুসহ অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনার ক্ষেত্রেও এই কাঠামো অনুসরণ করার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য সৌহার্দ্যপূর্ণ আমন্ত্রণ জানানো হয়েছে। সফরের বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা যথাসময়ে জানানো হবে।

এ ছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন শর্ত ও অনুরোধের বিষয়ে ভারতের অবস্থানও পুনর্ব্যক্ত করেন রণধীর জয়সওয়াল। তবে এ বিষয়ে ব্রিফিংয়ে তিনি ভারতের আগের অবস্থানই তুলে ধরেছেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা চলার মধ্যেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই বক্তব্য এলো। জ্বালানি সরবরাহ, অভিন্ন নদীর পানি, দুই দেশের শীর্ষ পর্যায়ের সফর এবং প্রত্যর্পণসহ একাধিক ইস্যু বর্তমানে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে রয়েছে।

ব্রিফিংয়ে জয়সওয়ালের বক্তব্যে দুই দেশের সম্পর্ককে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ রাখার বিষয়ে ভারতের আগ্রহের বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার ১৬ ডিসেম্বরের প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় বাড়ছে কূটনৈতিক নজরদারি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা চলছে। এমন এক সংবেদনশীল সময়ে ২৬…

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজারো ভিসাধারীকে, বন্ধ হচ্ছে স্পনসরশিপ ভিসা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের ক্ষেত্রে কর্মীদের নতুন করে মার্কিন…

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে…

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রায় তিন মাস পরও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নিখোঁজ ব্যক্তিদের…

ফ্লাইট সেন্টারের তথ্য ফাঁস, পাসপোর্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার গ্রুপের (এফএলটি) ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কিছু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au