বিশ্ব

ন্যাটোর সতর্কবার্তা

ইরান নিয়ে হুমকির পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো

  • 5:26 am - August 20, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
ইরান নিয়ে হুমকির পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট: ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশের পর যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা অচলাবস্থায় থাকায় সংঘাত আরও বিপজ্জনক পর্যায়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

বুধবার ন্যাটো জানায়, ইরান থেকে আসা যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ আরও বাড়ালে সম্ভাব্য পাল্টা হামলার বিভিন্ন পরিকল্পনা নিয়ে ইরানের সামরিক কমান্ডাররা আলোচনা করেছেন বলে খবর প্রকাশিত হয়।

ব্রিটিশ সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমস ইরানের শাসক গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ দুই ব্যক্তির বরাতে জানায়, দক্ষিণ-পূর্ব ইউরোপে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার সম্ভাবনা নিয়েও তেহরানে আলোচনা হয়েছে।

দক্ষিণ-পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে গ্রিস, বুলগেরিয়া ও রোমানিয়াও রয়েছে। দেশগুলো ন্যাটোর সদস্য হওয়ায় সেখানে হামলা হলে তা জোটের জন্যও বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। এর মধ্যেই ইরান সামরিক নেতৃত্বে পরিবর্তন এনে নিজেদের বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

বিশ্লেষকদের আশঙ্কা, ইরানের ওপর চাপ ও অবরোধ অব্যাহত থাকলে দেশটি সংঘাতকে নিজেদের ভূখণ্ডের বাইরে নিয়ে যাওয়ার পথ বেছে নিতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মিত্র ও সামরিক স্থাপনাগুলোও সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।

পরিস্থিতির এমন অবস্থায় কূটনৈতিকভাবে সংকট সমাধানের সুযোগও ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে ইরান সত্যিই দক্ষিণ-পূর্ব ইউরোপে হামলার পরিকল্পনা করেছে কি না, সে বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো নিশ্চিত প্রমাণ দেওয়া হয়নি।

এই শাখার আরও খবর

হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলতেই ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দেখাল তেহরান

মেলবোর্ন, ২০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করার পর পাল্টা জবাব দিয়েছে ইরান। ইরানের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম…

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

অল্প সময়ের ব্যবধানে একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা

মেলবোর্ন, ২০ আগষ্ট- খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অল্প সময়ের ব্যবধানে গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় লবণচরা থানার আশিবিঘা কালভার্ট…

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত…

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ, দু-তিন মন্ত্রণালয়ে রদবদল

মেলবোর্ন, ২০ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রীদের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন সরকার প্রধান। কার্যক্রম আরও গতিশীল করতে…

অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

মেলবোর্ন, ২০ আগষ্ট: যশোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au