বাংলাদেশ

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

  • 7:39 pm - August 23, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার
২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ আগষ্ট- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার প্রস্তাব করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় রাখা হবে। পরদিন ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা গত বছরের মতোই রাখার প্রস্তাব করা হয়েছে। শিক্ষামন্ত্রীর অনুমোদন পাওয়ার পর দ্রুতই ভর্তির নীতিমালা প্রকাশ করা হবে।

এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। ওই পরিকল্পনা অনুযায়ী ভর্তি কার্যক্রম শেষে ১২ নভেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তাব দেওয়া হয়েছিল।

তবে শিক্ষা মন্ত্রণালয় ওই সময়সূচিতে সম্মতি না দেওয়ায় ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, শিক্ষার্থীদের ভর্তির আবেদন, পছন্দের কলেজ নির্বাচন ও ভর্তি কার্যক্রম তুলনামূলকভাবে আগেই শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রীর অনুমোদনের পর চূড়ান্ত নীতিমালা ও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে। তখন আবেদন প্রক্রিয়া, কলেজ পছন্দের নিয়ম, ভর্তি ফি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

এই শাখার আরও খবর

রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক…

গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লুট স্বর্ণালংকার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- গাজীপুর মহানগরীর সাইনবোর্ড-ভূষিরমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের মালিক আবুল কালাম আজাদকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) বিকেলে দোকানের ভেতর…

রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনকে পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে…

ইরানি হ্যাকারদের হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টানা চার দিন বন্ধ ছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির কোনো…

রংপুরে চার খুন: পুলিশের দাবির পরও মিলছে না কয়েক প্রশ্নের উত্তর

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর পুলিশ।…

জয়পুরহাটে ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলা-লুট, গ্রেপ্তার ১

মেলবোর্ন, ২৪ আগষ্ট- জয়পুরহাটের আক্কেলপুরে চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au