বিনোদন

সিনেমা হলে শাকিবের ‘বরবাদ’ ঝড়, এক সপ্তাহে আয় ২৭ কোটি টাকা!

  • 4:21 am - April 09, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার

এবার ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার খ্যাত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব জায়গাতেই বরবাদ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক।

এই অবস্থায় বিগ বাজেটের এই সিনেমা এখনও পর্যন্ত কত আয় করেছে দর্শকদের সেই প্রশ্নের উত্তর দিয়েছে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, মুক্তির প্রথম সাতদিনে বরবাদের গ্রস কালেকশন ২৭ কোটি ৪৩ লাখ টাকা।

যা দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড আয় বলা যেতে পারে। এর আগে ২০২৩ শাকিব খানের সিনেমা প্রিয়তমা এক মাসে আয় করেছিল ২৭ কোটি টাকা। বরবাদ এক সপ্তাহেই তা আয় করে ফেলল।

বরবাদ সিনেমায় শাকিবের বিপরীতে আছে কলকাতার অভিনেত্রী ইধিকা পল। এছাড়াও মিশা সওদাগর ছাড়াও আছেন দুই বাংলার শক্তিমান অভিনেতারা।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au