অস্ট্রেলিয়া

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

  • 12:14 am - September 06, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
জীবনসংকটাপন্ন অবস্থায় দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায় বিমানে করে মেলবোর্নের হাসপাতালে নেওয়া হয়েছে। আহত এক বৃদ্ধাকেও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে টাইয়ার্সের কাউইস রোডের একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ধারণা, হামলাকারী বাড়ি থেকে চলে যাওয়ার পর আহত তিনজনই জরুরি সেবা বিভাগে ফোন করেন। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলার সময় সন্দেহভাজন ব্যক্তি একটি কুঠারসদৃশ অস্ত্র নিয়ে ছিলেন। তিনি বাড়িতে থাকা এক বৃদ্ধ পুরুষ, এক বৃদ্ধা এবং আরও এক পুরুষের ওপর হামলা চালান বলে অভিযোগ।

হামলায় আহত তিনজনের সবাই পরস্পরের পরিচিত ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

হামলায় আহত দুই পুরুষের অবস্থা আশঙ্কাজনক। তাদের জীবন রক্ষায় দ্রুত বিমানে করে মেলবোর্নের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।আহত বৃদ্ধার অবস্থাও গুরুতর বলে জানিয়েছে পুলিশ। তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে হামলার কারণ বা হামলাকারীর সঙ্গে আহতদের সম্পর্কের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে ধরতে টাইয়ার্স ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বয়স ৫০-এর কাছাকাছি। তাকে সর্বশেষ কালো ও হলুদ-সরিষা রঙের একটি জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে। তার সঙ্গে একটি কালো ব্যাকপ্যাক ছিল।

পুলিশের আশঙ্কা, ওই ব্যক্তির কাছে এখনো কুঠার ও হাতকরাত থাকতে পারে।

এ কারণে তাকে দেখলে কাছে না গিয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

হামলার ঘটনায় তদন্ত চলছে। সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র:নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au