যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ
চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্লেনসাইডের একটি রাস্তায় ওই ক্রেতার ওপর হঠাৎ হামলা চালানো হয়। ঘটনার সময় তিনি সদ্য কেনা চেয়ারটি গাড়ির ডিকিতে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন।
চেয়ারটির বিক্রেতা অ্যান্ডি তখন ক্রেতার সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। অ্যান্ডির স্ত্রী রুবি জানান, তারা স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। এমন সময় এক ব্যক্তি হঠাৎ তাদের মাঝখানে ঢুকে পড়ে এবং ক্রেতার ঘাড়ে দুইবার ছুরিকাঘাত করে।
রুবি বলেন, হামলার পর আতঙ্কিত অবস্থায় দুই ব্যক্তি দ্রুত বাড়ির ভেতরে চলে যান। আহত ব্যক্তি তখন চিৎকার করে পুলিশ ডাকতে বলেন।

পুলিশ ও প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে অ্যান্ডি ও তার স্ত্রী রুবি (ছবিতে) ক্রেতার ঘাড়ের পাশ ও পেছনে ছুরিকাঘাতের ক্ষত সারানোর জন্য সাধ্যমতো প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। ছবি: সংগৃহীত
রুবির ভাষায়, এরপর তিনি আহত ব্যক্তির ঘাড় থেকে প্রচুর রক্ত বের হতে দেখেন। তার শার্ট রক্তে ভিজে যায়। তখনই তিনি বুঝতে পারেন, পরিস্থিতি গুরুতর।
পুলিশ ও প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত অ্যান্ডি ও রুবি আহত ব্যক্তির ঘাড়ের পাশ ও পেছনের ছুরিকাঘাতের ক্ষত সামলানোর চেষ্টা করেন।
তাদের দাবি, হামলাকারী কিছুক্ষণ রাস্তায় অবস্থান করে তাদের বাড়ির দিকে তাকিয়ে ছিল। পরে সে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তিনি বাড়িতে ফিরেছেন। চিকিৎসকেরা তাকে জানিয়েছেন, অল্পের জন্য বড় ধরনের বিপদ এড়ানো গেছে।

“গ্লেনসাইডের একটি সড়কের পাশে অ্যান্ডি (ছবিতে) তার কাছে চেয়ার বিক্রি করা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন।”
এদিকে ঘটনার পর ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রি করা চেয়ারটি এখনও অ্যান্ডির গ্যারেজে পড়ে আছে। আহত ক্রেতা সুস্থ হয়ে গাড়ি নিতে এলে চেয়ারটি তাকে ফেরত দেওয়ার কথা জানিয়েছেন অ্যান্ডি।
তিনি বলেন, “তুমি যখন গাড়ি নিতে আসবে, আমাকে জানিও। তোমার চেয়ারটি এখনও আমার গ্যারেজে আছে, আমি সেটি তোমাকে দিয়ে দেব।”
সূত্র:নাইন.কম.এইউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au