আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন
আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…
ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে ইরানের বিমান পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক ব্যবসা ও আর্থিক লেনদেন আরও কঠিন হয়ে পড়তে পারে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান সরকার বিমান চলাচল খাতকে অস্ত্র, জনবল এবং অবৈধ পণ্য পরিবহনের কাজে ব্যবহার করছে। ইরান সরকারকে আর্থিকভাবে সহায়তা করার পথ তৈরি করে দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছিল, তার অংশ হিসেবেই সর্বশেষ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের অবশিষ্ট এয়ারলাইনগুলোর সঙ্গে যারা ব্যবসা করছে, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের সব এয়ারলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের এসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।
মার্কিন সরকারের নতুন পদক্ষেপের ফলে ইরানের বিমান চলাচল খাতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক লেনদেন, ব্যাংকিং কার্যক্রম, বাণিজ্যিক যোগাযোগ এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা আরও জটিল হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের বিমান পরিবহন খাত দেশটির সরকারের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে খাতটির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়িয়ে ইরান সরকারের আর্থিক সক্ষমতা সীমিত করাই নতুন নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au