বিশ্ব

হরমুজ প্রণালির কাছে স্যাটেলাইটে তেলের স্তর শনাক্ত

  • 3:16 pm - September 11, 2026
  • পঠিত হয়েছে:১০৬ বার
হরমুজ প্রণালির পূর্বদিকে সাগরের পানিতে ছড়িয়ে পড়েছে তেলের স্তর। ছবি: আল জাজিরা

হরমুজ প্রণালির পূর্বদিকে ইরানের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সাগরের পানিতে তেলের স্তর ছড়িয়ে পড়ার চিহ্ন শনাক্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কপারনিকাস প্রোগ্রামের স্যাটেলাইটে ধারণ করা ছবিতে পানির ওপর তেলের এই বিস্তৃতি ধরা পড়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার ধারণ করা একটি স্যাটেলাইট ছবিতে সাগরের পানির ওপর বাদামি রঙের দীর্ঘ একটি রেখা দেখা যায়। পরদিন বৃহস্পতিবার একই এলাকার আরেকটি কপারনিকাস স্যাটেলাইট ছবিতেও প্রায় একই দৈর্ঘ্যের আঁকাবাঁকা রেখা দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, পানির ওপর তেলের স্তরটি বেশ কিছুটা এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।

বার্তা সংস্থা এএফপি বিশেষজ্ঞদের সহায়তায় স্যাটেলাইটের ছবিগুলো বিশ্লেষণ করে জানিয়েছে, ছবিতে দেখা রেখাগুলো হরমুজ প্রণালির কাছে পানিতে ছড়িয়ে পড়া তেলের স্তর বা ‘অয়েল স্লিক’ হওয়ার সম্ভাবনাই বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে কয়েকটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর ওই এলাকায় তেলের স্তর দেখা যায়।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পণ্য আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে সেখানে তেল ছড়িয়ে পড়ার ঘটনা সামুদ্রিক পরিবেশের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি করতে পারে।

স্যাটেলাইটের ছবিতে তেলের স্তরের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেলেও এর সুনির্দিষ্ট উৎস, পরিমাণ এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

​সৈয়দা সাজেদা চৌধুরী: পঁচাত্তর-পরবর্তী দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরা এক সাহসী নেত্রী

​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু মানুষ থাকেন, যাঁদের মূল্যায়ন শুধু তাঁদের কোনো একটি পদ বা দায়িত্ব দিয়ে করা যায় না। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় তাঁদের ভূমিকা ছড়িয়ে…

ব্রিকস সম্মেলনে না গিয়ে বড় কূটনৈতিক সুযোগ হারাল বাংলাদেশ?

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ না নেওয়াকে ‘হারানো সুযোগ’ হিসেবে দেখছেন ভারতের বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগী ফেলো প্রবেশ কুমার গুপ্ত। তার মতে,…

ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে, দাবি নেতানিয়াহুর

ইরানের বর্তমান ইসলামি প্রজাতন্ত্রী সরকার পতনের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইরানে ইসরায়েলের চলমান অভিযানের বেশ কয়েকটি…

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস দুই দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হিসেবে পরিচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে ফ্ল্যাট প্রতারণার একটি মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার…

চট্টগ্রামে অনলাইন স্ক্যামিংয়ের সন্দেহে চীন-পাকিস্তানিসহ ৬২ বিদেশি আটক

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অনলাইন স্ক্যামিং চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে চীন, পাকিস্তান ও লাওসসহ বিভিন্ন দেশের ৬২ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার…

অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় বিদেশিদের কাজের সময় নির্ধারণ

অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় থাকা বিদেশি শিক্ষার্থীদের কাজের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, সাবক্লাস ৫০০ শিক্ষার্থী ভিসাধারীরা তাদের কোর্স…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au