বিশ্ব

স্ত্রী ও তিন মেয়েকে হত্যার অভিযোগ, পলাতক বাবা

  • 10:16 pm - September 11, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
পুলিশের ধারণা, পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ছবি: এনডিটিভি

ভারতের রাজস্থানের জয়পুরে স্ত্রী ও তিন মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ও বাবা রাহুল ঝা পলাতক রয়েছেন।

নিহতরা হলেন রাহুল ঝার স্ত্রী গীতা ঝা (৪০) এবং তাদের তিন মেয়ে নন্দিনী, গিরিশা ও রাধিকা। তিন মেয়ের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ১০টার দিকে জয়পুরের গোবিন্দপুরা এলাকার ওই বাড়িতে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়। দীর্ঘ সময় বাড়ি থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী ও স্বজনদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। এ সময় বাড়িতে অভিযুক্ত রাহুলের বৃদ্ধ বাবাকে পাওয়া যায়।

জয়পুর পুলিশের পশ্চিম জোনের ডেপুটি কমিশনার প্রশান্ত কিরণ জানিয়েছেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ইটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থলে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) কর্মকর্তারা নমুনা সংগ্রহ করেছেন। পাশাপাশি ডগ স্কোয়াডও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযুক্ত রাহুল ঝাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

নীলফামারীতে ৮ মাসে সংখ্যালঘু নির্যাতনের ১৮ ঘটনা, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দাবি

নীলফামারীর বিভিন্ন এলাকায় সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, হুমকি, হামলা, সম্পত্তি নিয়ে বিরোধ, ধর্মীয় স্থাপনা সংক্রান্ত সমস্যা, নারী ও শিশুর নিরাপত্তা এবং চুরিসহ মানবাধিকার লঙ্ঘনের…

মধুপুরের হিন্দু ব্যবসায়ী রতন সিংহকে হত্যা করল কারা?

টাঙ্গাইলের মধুপুরে রতন সিংহ (৫০) নামে এক হিন্দু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, বাসা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে…

মিয়ানমারে ড্রোন হামলা, বন্ধ করে দেওয়া হলো বিমানবন্দর

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। শুক্রবারও সেখানে…

মির্জাপুরে মাদ্রাসাছাত্রকে তিন মাস ধরে ধর্ষণের অভিযোগ, শিক্ষক ও প্রিন্সিপাল আটক

টাঙ্গাইলের মির্জাপুরে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে প্রায় তিন মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তার এক শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার সকালে এ অভিযোগ জানাজানি হলে মাদ্রাসায়…

নাইন-ইলেভেনের পর বদলে যায় আমেরিকা ও মুসলিম বিশ্বের সম্পর্ক

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে দুটি বিমান আঘাত হানে। একই দিনে আরও দুটি বিমান ছিনতাই…

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগের বিশাল মিছিল

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করেছেন। শুক্রবার দুপুরে গুলশান-১ নম্বরের ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের হওয়ার উদ্যোগ নেওয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au