বাংলাদেশ

নওগাঁয় ঘর থেকে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • 1:58 am - September 12, 2026
  • পঠিত হয়েছে:৯ বার
নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খোর্দ কালনা উত্তরপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আলতা বেগম খোর্দ কালনা গ্রামের মৃত সবিজের মেয়ে। তিনি খাজুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে ইউপি সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন আলতা বেগম। ২০১৬ সালের নির্বাচনেও মাত্র পাঁচ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এরপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান। ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ইউপি সদস্য নির্বাচিত হন তিনি।

পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে আলতা বেগমের স্বামী মারা যাওয়ার পর তার মানসিক সমস্যার পুনরাবৃত্তি ঘটে।

বৃহস্পতিবার রাতে শাশুড়ির সঙ্গে একই ঘরে ঘুমান আলতা বেগম। শুক্রবার সকালে শাশুড়ি তাকে ডাকলে তিনি শরীর খারাপ লাগার কথা জানান। পরে আবার শুয়ে পড়েন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চার্জার ভ্যানে তোলার পর সেখানেই তার মৃত্যু হয়।

খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন বলেন, মানসিক সমস্যার কারণে আলতা বেগম অধিকাংশ সময় বিষণ্ন থাকতেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

এই শাখার আরও খবর

দৈনিক সমকাল পত্রিকার সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বরিশাল শহরের সমকাল ব্যুরো…

চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুনের চেষ্টা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে…

ব্রিকস এড়িয়ে নিউইয়র্কমুখী বাংলাদেশ, কতটা বিবেচনায় জাতীয় স্বার্থ?

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে দেশের পররাষ্ট্রনীতির কৌশল ও অগ্রাধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই…

তিস্তা মহাপরিকল্পনায় যুক্তরাষ্ট্রের আগ্রহ, সফরে মার্কিন প্রতিনিধিরা

বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ ক্রমেই বাড়ছে। গত দুই মাসে রংপুর ও তিস্তা অঞ্চল সফর করেছে যুক্তরাষ্ট্রের তিনটি পৃথক প্রতিনিধি দল। বাংলাদেশ পানি…

‘আতঙ্ক, বিভ্রান্তি আর বুক কাঁপানো ভয়’: ওয়াশিংটন থেকে নাইন-ইলেভেনের প্রতিবেদন

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নাইন-ইলেভেনের ভয়াবহ সন্ত্রাসী হামলা বদলে দিয়েছিল বিশ্বকে। সেই দিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ঘটনাগুলোর প্রত্যক্ষদর্শী ছিলেন অস্ট্রেলিয়ার এক তরুণ সাংবাদিক। ২৫ বছর…

নীলফামারীতে ৮ মাসে সংখ্যালঘু নির্যাতনের ১৮ ঘটনা, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দাবি

নীলফামারীর বিভিন্ন এলাকায় সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, হুমকি, হামলা, সম্পত্তি নিয়ে বিরোধ, ধর্মীয় স্থাপনা সংক্রান্ত সমস্যা, নারী ও শিশুর নিরাপত্তা এবং চুরিসহ মানবাধিকার লঙ্ঘনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au