যন্তরমন্তরে আন্দোলন না করার শর্তে মুক্তি পেলেন ককরোচের দুই নেতা
দিল্লির যন্তরমন্তরে ভবিষ্যতে আর কোনো বিক্ষোভ কর্মসূচি বা সমাবেশের আয়োজন না করার প্রতিশ্রুতিতে সাত দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহ-প্রতিষ্ঠাতা সৌরভ…
পাকিস্তানের করাচির ওরাঙ্গি টাউনে একটি জরাজীর্ণ সরকারি স্কুলের দেয়াল ধসে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের সেক্টর-১১ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম এর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় স্কুলটি বন্ধ ছিল। ঘটনার সময় কয়েকজন ব্যক্তি স্কুলের আশপাশে জড়ো হয়েছিলেন। তাদের কয়েকজন দেয়াল থেকে লোহার রড বের করার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, লোহার রড বের করার সময় হঠাৎ জরাজীর্ণ দেয়ালটি ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়েন সেখানে থাকা কয়েকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। পরে ধ্বংসস্তূপ সরিয়ে আহত ও নিহতদের উদ্ধার করা হয়।
উদ্ধার করা ব্যক্তিদের দ্রুত আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় স্কুলটি বন্ধ থাকায় সেখানে কোনো শিক্ষার্থী বা শিক্ষক ছিলেন না। তবে দেয়ালটি কেন ধসে পড়ল এবং ভবনটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার ছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
জরাজীর্ণ ভবন ও স্থাপনা নিয়ে করাচির বিভিন্ন এলাকায় এর আগেও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। নতুন এই ঘটনায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।
সুত্রঃ দ্য ডন
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au