বিশ্ব

মোদিকে দ্রুত ইরান সফরের আমন্ত্রণ পেজেশকিয়ানের

  • 4:22 pm - September 14, 2026
  • পঠিত হয়েছে:৯ বার
ব্রিকসের সম্মেলন শেষে নয়াদিল্লি থেকে তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ব্রিকস সম্মেলনে যোগদান শেষে নয়াদিল্লি ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের উদ্দেশে রওনা হওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিগগিরই ইরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বিমানবন্দরে উড়োজাহাজে ওঠার আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেন, “বিদায়, প্রিয় বন্ধু। খুব শিগগিরই ইরানে আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম।”

ভারতের ইরানি দূতাবাস পেজেশকিয়ানের উড়োজাহাজে ওঠা এবং নয়াদিল্লি ছাড়ার ভিডিও প্রকাশ করেছে। এর আগে ভারতের রাজধানীতে অনুষ্ঠিত ব্রিকসের ১৮তম সম্মেলনে অংশ নেন তিনি। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট। বিদায়ের আগে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

২০২৪ সালের ২৮ জুলাই ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম ভারত সফর করলেন মাসুদ পেজেশকিয়ান। তবে নরেন্দ্র মোদির সঙ্গে এর আগেও তার সাক্ষাৎ ও বৈঠক হয়েছে।

গত ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশ নিয়েছিলেন দুই নেতা। সেখানেও তাদের মধ্যে বৈঠক হয় এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

পেজেশকিয়ানের ভারত সফরকে বিশেষ সফর হিসেবে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি। ইরানের প্রেসিডেন্ট দিল্লি ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি বলেন, বিশকেক থেকে দিল্লি পর্যন্ত দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা অব্যাহত রয়েছে।

মোদি বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পেজেশকিয়ানের প্রথম ভারত সফর হওয়ায় এটি তার জন্য একটি বিশেষ সফর ছিল। বৈঠকে ভারত ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, দুই দেশ দীর্ঘমেয়াদি ও উভয়ের জন্য লাভজনক কৌশলের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়। বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

মোদি বলেন, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত তার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে।

ব্রিকস সম্মেলনের পাশাপাশি পেজেশকিয়ানের ভারত সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার নতুন সুযোগ তৈরি করেছে। সফর শেষে মোদিকে তেহরান সফরের আমন্ত্রণ জানানোয় ভারত-ইরান সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে দুই দেশের আগ্রহের বিষয়টিও সামনে এসেছে।

এই শাখার আরও খবর

আসিফ মাহমুদের বিরুদ্ধে রাশেদ খাঁনের নানা অভিযোগ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্যদের ‘প্রটেকশন’ ও পুনর্বাসনের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব…

জাভা সাগরে ফেরি উল্টে নিহত ৬, নিখোঁজ ১২৯

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামে একটি যাত্রীবাহী ফেরি উল্টে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১২৯ যাত্রী। দুর্ঘটনার…

সুইডেনের নির্বাচনে বাম জোট সামান্য এগিয়ে

সুইডেনের সাধারণ নির্বাচনে এখনো কোনো পক্ষের জয় নিশ্চিত হয়নি। ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে থাকলেও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে সামাজিক গণতন্ত্রী দলের নেত্রী ম্যাগদালেনা আন্দেরসনের…

রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা ইউরোপীয় নেতারা

ইউক্রেনের পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি। হামলার মাত্র কয়েক মিনিট…

আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ

এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাইপর্বের প্রস্তুতিতে জর্ডানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। সফরের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক জর্ডানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের…

হরমুজ প্রণালি নিয়ে ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত

ইরান, ইরাক ও উপসাগরীয় আরব দেশগুলোর অংশগ্রহণে হরমুজ প্রণালি নিয়ে ওমানে নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করা হয়েছে। সোমবার ওমানের সালালাহ শহরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au