বিশ্বজুড়ে স্কুলে মোবাইল নিয়ন্ত্রণ, বাংলাদেশে কী করবে?
বিশ্বের বিভিন্ন দেশে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রণের উদ্যোগ বাড়ছে। শ্রেণিকক্ষে মনোযোগ কমে যাওয়া, সাইবার বুলিং, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং অতিরিক্ত…
জোহানেসবার্গে রানবন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার দ্বিতীয় ওয়ানডেতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা।
টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুটা অবশ্য স্বাগতিকদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম বলেই আউট হন এইডেন মারক্রাম। তবে এরপর অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেভিড মিলারের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা।
বাভুমা ১১৬ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে পুরো মাঠজুড়ে শট খেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
অন্যদিকে ডেভিড মিলার ছিলেন আরও বিধ্বংসী। মাত্র ৯৩ বলে ক্যারিয়ারসেরা ১৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৯টি ছক্কা। ওয়ানডেতে এটি মিলারের অষ্টম সেঞ্চুরি।
চতুর্থ উইকেটে বাভুমা ও মিলার মিলে যোগ করেন ১৫৬ রান। তাদের জুটির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা জ্যাক এডওয়ার্ডস ছিলেন সবচেয়ে সফল। ১০ ওভারে ৬৭ রান দিয়ে তিনি শিকার করেন ৫ উইকেট।
৩৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াও শুরুটা করে দারুণ। ওপেনিং জুটিতে মিচেল মার্শ ও ট্রাভিস হেড মাত্র ১৭ ওভারে ১৩০ রান যোগ করেন। মার্শ ৫৩ বলে ৮৪ এবং হেড ৭৬ বলে ৮৪ রান করেন। তাদের ব্যাটিংয়ে ম্যাচে শুরু থেকেই জয়ের আশা তৈরি হয়েছিল অস্ট্রেলিয়ার।
তবে মাঝের ওভারে এসে ম্যাচের চিত্র বদলে যায়। দক্ষিণ আফ্রিকার স্পিনাররা ধীরে ধীরে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। কেশব মহারাজ ৫৪ রানে ২টি, বিয়র্ন ফোরটুইন ৭০ রানে ২টি এবং এইডেন মারক্রাম ৫৫ রানে ১টি উইকেট নেন।
এর পাশাপাশি লিজাড উইলিয়ামসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৫৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের লেজের দিকটা ভেঙে দেন তিনি।
শেষ দিকে জেভিয়ার বার্টলেট অস্ট্রেলিয়ার জয়ের আশা টিকিয়ে রাখার চেষ্টা করেন। মাত্র ২৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তবে তার লড়াইও অস্ট্রেলিয়াকে জয় এনে দিতে পারেনি।
দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ৩৩৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে ৩২ রানের জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
দুই দলের সর্বশেষ ২৫ ওয়ানডের হিসাবেও এই জয় দক্ষিণ আফ্রিকার আধিপত্যের আরেকটি দৃষ্টান্ত। এই ২৫ ম্যাচের মধ্যে প্রোটিয়াদের জয় এখন ১৯টি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au