বিনোদন

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

  • 7:36 pm - October 15, 2026
  • পঠিত হয়েছে:৮৯ বার
বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান।

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫-এর কয়েকটি ধারার আওতায় নোটিশটি জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাট্রিবিউন।

প্রতিবেদন অনুযায়ী, ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাঁর কাছে ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট শর্তে ভারতে প্রবেশ ও বসবাসের কিছু সুবিধা পাওয়া গেলেও এটি ভারতীয় নাগরিকত্ব দেয় না। ফলে ওসিআই কার্ডধারীরা আইন অনুযায়ী বিদেশি নাগরিক হিসেবেই বিবেচিত হন।

কোন ধারায় নোটিশ?

ভারতের অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫-এর ৭ নম্বর ধারায় কেন্দ্রীয় সরকারকে বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ, অবস্থান, চলাচল ও দেশত্যাগ নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে। অন্যদিকে, ২৯ নম্বর ধারায় আইনের বিধান লঙ্ঘন কিংবা নিরাপত্তাসংক্রান্ত বিরূপ প্রতিবেদনের ভিত্তিতে বিদেশি নাগরিককে ভারত থেকে অপসারণের নির্দেশ দেওয়ার বিধান রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ইমরান খান। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী ও তাঁর সঙ্গী লেখা ওয়াশিংটন এবং তাঁর মামাতো বোন জায়েন মেরি খান।

বিক্ষোভ চলাকালে পুলিশ তাঁদের আটক করে। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। আটকের সময় পুলিশের গাড়ির ভেতর থেকে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ইমরান খান লিখেছিলেন, ‘মনে হচ্ছে আমি ড্রাইভে যাচ্ছি।’

এদিকে, রাজনৈতিক বিক্ষোভে ইমরান খানের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন বিজেপি নেতা কিছিত সোমাইয়া।

ওসিআই কার্ড কী?

বিদেশি নাগরিকত্ব গ্রহণ করা ভারতীয় বংশোদ্ভূত যোগ্য ব্যক্তিদের জন্য ২০০৫ সালে ওসিআই কার্ড চালু করা হয়। এ কার্ডধারীরা নির্দিষ্ট শর্তে দীর্ঘমেয়াদে ভারতে প্রবেশ ও অবস্থানসহ কিছু বিশেষ সুবিধা পান। তবে তাঁরা ভারতের নাগরিক নন এবং আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে অভিবাসনসংক্রান্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

ইমরান খানের ক্ষেত্রে ভারত ছাড়ার নোটিশ জারির বিষয়টি রাজনৈতিক বিক্ষোভে অংশগ্রহণের পর সামনে এসেছে। তবে নোটিশে উল্লেখিত নির্দিষ্ট অভিযোগ ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

বাংলাদেশ: সব নাগরিকের রাষ্ট্র, নাকি তৌহিদি জনতার শাসনাধীন রাষ্ট্র?

বাংলাদেশে উচ্ছৃঙ্খল জনতার সহিংসতার ভয়াবহ বিপদ সামনে এনেছে সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যু। পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস আজ, স্মরণে ছাদধসে নিহত ৪০ জন

পুরোনো ভবনের ছাদ ধসে প্রাণ হারিয়েছিলেন ২৬ শিক্ষার্থীসহ ৪০ জন। চার দশক পেরিয়েও ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শোক, স্মৃতি ও মানবিক বেদনার দিন। নিহতদের…

সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত: জগন্নাথ হলের সেই মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম শোকাবহ দিন ১৫ অক্টোবর। ১৯৮৫ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে ৩৯ জন শিক্ষার্থী, কর্মচারী ও অতিথি…

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, শরীরে পাঁচটি গুলির চিহ্ন

নেত্রকোনার দুর্গাপুরে দোকানে বসে থাকা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের…

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু, বুথে ২ শতাংশ নাম বাদ দেওয়ার প্রস্তাব এলেই যাচাই

পশ্চিমবঙ্গ-সহ ভারতের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংশোধন (স্পেশাল সামারি রিভিশন বা এসএসআর) শুরু করতে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায়…

সিডনির হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা ‘১০০ শতাংশেরও বেশি’ ঠেকানো সম্ভব ছিল: ভুক্তভোগী

অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গুরুতর দগ্ধ এক রোগী বলেছেন, ভয়াবহ এ হামলা ‘১০ লাখ শতাংশ’ প্রতিরোধ করা সম্ভব ছিল।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au