বাংলাদেশ

হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু

  • 12:05 am - October 16, 2026
  • পঠিত হয়েছে:৮৯ বার
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সংগৃহীত

নাটোরের হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দু সম্প্রদায়ের মানুষের দিকে বাঁকা চোখে তাকালে বা হুমকি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর সদর উপজেলার ৮২টি এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি দুর্গামন্দিরে সরকারি অনুদানের চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দুলু বলেন, যুগ যুগ ধরে হিন্দু ও মুসলমান একসঙ্গে বসবাস করে আসছেন। ঈদে হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলমানদের বাড়িতে যেতেন, আর পূজায় মুসলমানেরা যেতেন হিন্দুদের বাড়িতে। একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তবে গত ১৭ থেকে ১৮ বছরে সেই পরিবেশ আর আগের মতো ছিল না বলে মন্তব্য করেন তিনি।

নাটোর-২ আসনের এই সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে নির্দেশ দিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেহেতু তাঁদের ভোট দিয়েছেন, তাই তাঁদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্বের অংশ।

হিন্দু সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে দুলু বলেন, কেউ তাঁদের হুমকি দিলে বা আপত্তিকর কিছু বললে তাঁকে জানাতে হবে। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যত দিন বেঁচে থাকবেন, নাটোর ও নলডাঙ্গার হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তায় পাশে থাকবেন।

দুলু আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করতে হবে। তাঁদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে কিংবা হুমকি-ধমকি দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংখ্যালঘু পরিচয়ের কারণে কারও ওপর অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মীরা।

এই শাখার আরও খবর

বাংলাদেশ: সব নাগরিকের রাষ্ট্র, নাকি তৌহিদি জনতার শাসনাধীন রাষ্ট্র?

বাংলাদেশে উচ্ছৃঙ্খল জনতার সহিংসতার ভয়াবহ বিপদ সামনে এনেছে সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যু। পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস আজ, স্মরণে ছাদধসে নিহত ৪০ জন

পুরোনো ভবনের ছাদ ধসে প্রাণ হারিয়েছিলেন ২৬ শিক্ষার্থীসহ ৪০ জন। চার দশক পেরিয়েও ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শোক, স্মৃতি ও মানবিক বেদনার দিন। নিহতদের…

সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত: জগন্নাথ হলের সেই মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম শোকাবহ দিন ১৫ অক্টোবর। ১৯৮৫ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে ৩৯ জন শিক্ষার্থী, কর্মচারী ও অতিথি…

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, শরীরে পাঁচটি গুলির চিহ্ন

নেত্রকোনার দুর্গাপুরে দোকানে বসে থাকা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের…

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু, বুথে ২ শতাংশ নাম বাদ দেওয়ার প্রস্তাব এলেই যাচাই

পশ্চিমবঙ্গ-সহ ভারতের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংশোধন (স্পেশাল সামারি রিভিশন বা এসএসআর) শুরু করতে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায়…

সিডনির হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা ‘১০০ শতাংশেরও বেশি’ ঠেকানো সম্ভব ছিল: ভুক্তভোগী

অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গুরুতর দগ্ধ এক রোগী বলেছেন, ভয়াবহ এ হামলা ‘১০ লাখ শতাংশ’ প্রতিরোধ করা সম্ভব ছিল।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au