বাংলাদেশ

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

  • 2:28 am - October 21, 2026
  • পঠিত হয়েছে:৫৮ বার
অষ্টধাতুর দুর্গাপ্রতিমা। সংগৃহীত ছবি

ওটিএন বাংলা ডেস্ক:

ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি। প্রতিমাটি দেখতে প্রতিবছর দূর-দূরান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা।

বণিকবাড়িতে একসময় মাটির প্রতিমা তৈরি করে দুর্গাপূজা হতো। পরে পরিবারের সদস্য ও লোকবল কমে যাওয়ায় স্থায়ী প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়। ২০১৭ সালে প্রায় এক বছরের চেষ্টায় নির্মিত হয় অষ্টধাতুর এই প্রতিমা। তখন এটি তৈরিতে ব্যয় হয় প্রায় ২৫ লাখ টাকা।

প্রতিমাটি তৈরিতে স্বর্ণ, রুপা, পারদ, দস্তা, সিসা, লোহা, রাং ও তামা ব্যবহার করা হয়েছে। এতে দেবী দুর্গার পাশাপাশি রয়েছেন লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক। বাংলার প্রচলিত রীতি অনুসরণ করে দেবীর অবয়ব ও বাঁশপাতার মতো চোখের নকশা ফুটিয়ে তোলা হয়েছে।

বণিকবাড়ির স্বত্বাধিকারী সুকান্ত বণিক জানান, তাঁদের পরিবার প্রায় ২০০ বছর ধরে তামা, কাঁসা ও পিতলের বিভিন্ন পণ্য তৈরির সঙ্গে যুক্ত। আগে মাটির প্রতিমা দিয়ে পূজা হলেও পরে স্থায়ী প্রতিমা তৈরির চিন্তা আসে। পরিবারের সদস্যরাই সম্মিলিতভাবে অষ্টধাতুর প্রতিমাটি তৈরি করেন।

তিনি বলেন, ‘এ প্রতিমা আমাদের পারিবারিক পূজা-অর্চনার জন্য, বিক্রির উদ্দেশ্যে নয়। তবে কেউ অর্ডার দিলে তৈরি করা সম্ভব। যদিও এ ধরনের প্রতিমা তৈরিতে অনেক সময় লাগে।’

পূজার নির্দিষ্ট দিনগুলো ছাড়া প্রতিমাটি নিজ স্থানেই সংরক্ষণ করা হয়। প্রতিবছর দুর্গাপূজার আগে নতুন করে সাজানো হয় প্রতিমা। পূজার পাঁচ দিন বণিকবাড়ির পূজামণ্ডপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

এ সময় স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসেন। বিদেশি নাগরিক ও দূতাবাসের প্রতিনিধিরাও প্রতিমাটি দেখতে এসেছেন বলে জানান সুকান্ত বণিক।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে প্রতিমাটি দেখতে আসেন খালিদ হোসেন ও তাঁর বন্ধু দীপঙ্কর দাস। পরিচিতদের কাছে এই ব্যতিক্রমী প্রতিমার কথা শুনে তাঁরা এখানে এসেছেন বলে জানান।

মানিকগঞ্জের সাটুরিয়া থেকে আসা বৃষ্টি সরকার বলেন, ‘সব জায়গায় মাটির প্রতিমা দেখা যায়। এখানে ধাতু দিয়ে এমন প্রতিমা তৈরি করা হয়েছে। এটি দেখতে এসে খুব ভালো লাগছে।’

এই শাখার আরও খবর

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au