নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে
নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…
ওটিএন বাংলা ডেস্ক :
দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা চলছে, প্রায় দুই মাস ধরে আলাদা থাকছেন এই তারকা দম্পতি। আগামী জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দিবেন তারা।
দীর্ঘদিনের সম্পর্কে দূরত্ব তৈরির পেছনে মতের অমিলকে কারণ হিসেবে উল্লেখ করছেন তাদের ঘনিষ্ঠজনেরা। বিচ্ছেদের প্রস্তুতি নেওয়ার গুঞ্জনের পাশাপাশি অস্ট্রেলিয়ায় কেনা একটি বাড়ি বিক্রি নিয়ে দুজনের মধ্যে মতবিরোধের কথাও শোনা যাচ্ছে।
বাড়িটি বিক্রি করতে চান ফারুকী, তবে তাতে সম্মতি নেই তিশার—এমন দাবি করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে, সম্পর্কের টানাপোড়েন নিরসনে উদ্যোগ নিয়েছেন তাদের ঘনিষ্ঠজনেরা। ভুল বোঝাবুঝি ও মান-অভিমান দূর করে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। সম্প্রতি তিনি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নাটক নির্মাণের পাশাপাশি তার প্রযোজিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ সম্প্রতি মুক্তি পেয়েছে।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালনকালে বিভিন্ন বিষয়ে সমালোচনার মুখে পড়া ফারুকীকে সাম্প্রতিক সময়ে বিনোদন অঙ্গনের কর্মকাণ্ডে তুলনামূলক কম দেখা যাচ্ছে।
কাজের সূত্র ধরেই ফারুকী ও তিশার পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, পরে প্রেম। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তারা। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের ঘরে আসে কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।
দীর্ঘদিনের এই সম্পর্ক ঘিরে বিচ্ছেদের গুঞ্জন ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও ফারুকী ও তিশা কথা বলতে রাজি হননি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au