বাংলাদেশ

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

  • 9:54 pm - October 24, 2026
  • পঠিত হয়েছে:৮৪ বার
সাবেক সিনিয়র রিপোর্টার এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় তাঁকে ও তাঁর ভাগিনাকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এস কে সৌরভ বর্তমানে ঢাকার একটি অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত। তাঁর ভাগিনা মেহেদী হাসান আবেদ ওমানপ্রবাসী।

সৌরভের অভিযোগ, মঙ্গলবার রাতে ভাগিনা মেহেদী হাসানকে নিয়ে দেলিয়াই বাজারের সড়ক দিয়ে হাঁটার সময় একটি চলন্ত মোটরসাইকেল তাঁর ভাগিনার গায়ে লাগে। এ নিয়ে মোটরসাইকেল চালকের সঙ্গে মেহেদী হাসানের কথা-কাটাকাটি হয়।

পরিস্থিতি শান্ত করতে সৌরভ স্থানীয় কয়েকজনকে নিয়ে এগিয়ে যান। এ সময় মোটরসাইকেল চালক মেহেদী হাসানের মাকে উদ্দেশ করে গালিগালাজ করেন এবং তাঁকে মারতে উদ্যত হন। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে স্থানীয় লোকজন তাঁদের সরিয়ে দেন। পরে মেহেদী হাসানকে বাড়িতে চলে যেতে বলা হয়।

সৌরভ জানান, বিরোধের মীমাংসার আশ্বাস দিয়ে তিনি মোটরসাইকেল চালককে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ওই ব্যক্তি তাঁর ওপর চড়াও হন এবং তাঁকে ধাক্কা দেন। এ সময় নিজেকে প্রভাবশালী দাবি করে তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

সৌরভের ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর ওই মোটরসাইকেল চালক ফোন করে তাঁর সহযোগীদের বাজারে আসতে বলেন। অল্প সময়ের মধ্যে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে সেখানে উপস্থিত হয়ে মেহেদী হাসানকে খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে বাড়ি ফেরার পথে ১৫ থেকে ২০ জনের একটি দল সৌরভের পথরোধ করে।

পরে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করা হয়। এ সময় তাঁকে ও তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন এই সাংবাদিক।

এ ঘটনায় বুধবার (২১ অক্টোবর) চাটখিল থানায় অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন এস কে সৌরভ। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই শাখার আরও খবর

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au