গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ
দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…
ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই অনুষ্ঠানে গাঢ় সবুজ চেইনমেইল মিনিড্রেস ও মানানসই মাথার অলংকারে নজর কাড়েন তিনি।
ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলের অভিজাত বালদি রেস্তোরাঁয় জন্মদিনের নৈশভোজের আয়োজন করেন কিম। আগের বছরগুলোর তুলনায় এবারের আয়োজন ছিল ছোট পরিসরে। উপস্থিত ছিলেন তাঁর বোন খ্লোয়ি ও কোর্টনি কার্দাশিয়ান, ভাই রব কার্দাশিয়ান, কাইলি জেনার, মা ক্রিস জেনার এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।
জন্মদিনের জন্য কিম বেছে নেন পাকো রাবানের আর্কাইভ সংগ্রহের একটি পোশাক। ধাতব জালের মতো চেইনমেইল দিয়ে তৈরি গাঢ় সবুজ মিনিড্রেসটির নকশায় ছিল রোবের আদল। গভীর গলার কাট ও খোলামেলা নকশার সঙ্গে তিনি পরেছিলেন একই রঙের জমকালো মাথার অলংকার এবং কালো হিল।
নৈশভোজের মধ্যেই পোশাক বদলান কিম। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় তাঁকে রাবানের রুবি লাল রঙের আরেকটি চেইনমেইল পোশাকে দেখা যায়। দ্বিতীয় সাজেও ছিল মানানসই কারুকার্যময় মাথার অলংকার।

দ্বিতীয় সাজেও ছিল মানানসই কারুকার্যময় মাথার অলংকার। ছবি: ইনস্টাগ্রাম।
বোনের জন্মদিনে কাইলি জেনার পরেছিলেন গাঢ় নীল ও ক্রিম রঙের আঁটসাঁট পোশাক, যার সামনের অংশে ছিল লেসের নকশা। খ্লোয়ি, কোর্টনি ও ক্রিস জেনারও নজরকাড়া সাজে অনুষ্ঠানে যোগ দেন।
অন্যদিকে, জনসমক্ষে তুলনামূলকভাবে কম দেখা যাওয়া রব কার্দাশিয়ান উপস্থিত হন কালো পোশাক ও একই রঙের ক্যাপ পরে।
জন্মদিনের আয়োজনের অল্প কয়েকটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছে পরিবারটি। ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়ে খ্লোয়ি তাঁর বোন কিমকে নিজের ‘সবচেয়ে কাছের বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। কিমও জমকালো জন্মদিনের কেকের মোমবাতি নেভানোর একটি ভিডিও প্রকাশ করেন।
কার্দাশিয়ান–জেনার পরিবারের আগের বড় আয়োজনগুলোর তুলনায় এবারের উদ্যাপন ছিল অনেকটাই সংযত। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর বিলিয়নিয়ার জেফ বেজোসের প্রাসাদে ক্রিস জেনারের ৭০তম জন্মদিনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পুলিশ ডাকার খবরও প্রকাশিত হয়েছিল। জেমস বন্ডের থিমে আয়োজিত সেই অনুষ্ঠানের অতিথিদের মধ্যে ছিলেন বিয়ন্সে, জে-জি, ব্রুনো মার্স, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।
এদিকে, হ্যালোইন সামনে রেখে সম্প্রতি নিজের ১৩ বছর বয়সী মেয়ে নর্থ ওয়েস্টের আদলে সেজেও আলোচনায় এসেছেন কিম। তাঁর সেই সাজে মা-মেয়ের চেহারা ও স্টাইলের সাদৃশ্য নজর কেড়েছে।
-news.com.au/Instagram
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au