বিনোদন

মারা গেলেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

৮৬ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ, ছয় দশকের অভিনয়জীবনের অবসান

  • 1:00 pm - October 30, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
স্যার প্যাট্রিক স্টুয়ার্ট | ছবি: এপি

ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিরিজ ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে অধ্যাপক চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পরিবারের বিবৃতিতে জানানো হয়, আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ায় ভোগার পর তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় স্ত্রী সানি ও পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন। জীবনের শেষ সময় তিনি পরিবার ও বন্ধুদের সান্নিধ্যে কাটিয়েছেন। সে সময় সংগীত, প্রার্থনা, কান্না ও হাসিতে ঘেরা ছিল তাঁদের পারিবারিক পরিবেশ। বিবৃতিতে আরও বলা হয়, তাঁর শান্ত ও প্রশান্ত মুখচ্ছবি পরিবারের সদস্যদের স্মৃতিতে চিরদিন অমলিন থাকবে।

প্যাট্রিক স্টুয়ার্টের অভিনয়জীবন ছিল ছয় দশকেরও বেশি সময়ের। মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে অসংখ্য কাজের মাধ্যমে তিনি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। তবে ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। তাঁর অভিনীত এই চরিত্রটি বিশ্বজুড়ে বিজ্ঞান কল্পকাহিনির দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে।

পরবর্তী সময়ে ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে অধ্যাপক চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। দীর্ঘদিন ধরে এই চরিত্রে অভিনয়ের সুবাদে মার্ভেল চলচ্চিত্রজগতের অন্যতম পরিচিত মুখে পরিণত হন প্যাট্রিক স্টুয়ার্ট।

অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে ব্রিটিশ রাজপরিবার তাঁকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্যজগতের পাশাপাশি বিশ্বজুড়ে অসংখ্য ভক্তের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর জুনিয়র বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। নিখোঁজ হওয়ার আগে…

জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, শিশুকন্যার পর বাবারও মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচ বছর বয়সী শিশু তোয়াবা আক্তারের মরদেহ উদ্ধারের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা ও…

পাকিস্তান থেকে আসা ১৫০ টন তামাক নিয়ে সন্দেহ, রাসায়নিক পরীক্ষায় পাঠাল কাস্টমস

পাকিস্তান থেকে আমদানি করা প্রায় ১৫০ টন কাঁচা তামাক নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তামাকের সঙ্গে কোনো ক্ষতিকর রাসায়নিক বা অন্য কোনো পদার্থ মেশানো হয়েছে কি…

খুনিরা আগে থেকেই পিছু নিয়েছিল, আঁচ করতে পেরেছিলেন তাওসিফ নিজেও

ওটিএন বাংলা রিপোর্ট : বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাওসিফ সাউরি কি আগে থেকেই কোনো বিপদের আশঙ্কা করছিলেন? মৃত্যুর আগে মাঝেমধ্যে বাবাকে নিজের জীবন…

ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…

পাবনায় রাতের আঁধারে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া হাটে গুলি করে শ্রমিক লীগ নেতাসহ দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে হাটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au