এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো একটি ফৌজদারি মানহানির মামলায় নতুন করে সমন জারি করেছেন দিল্লির একটি আদালত। শনিবার (৩১ অক্টোবর) দিল্লির…
খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে দিক্বিদিক ছোটাছুটি শুরু করেন লংমার্চকে স্বাগত জানাতে জড়ো হওয়া জামায়াতের সমর্থকরা।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে নগরীর ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে গাড়িবহরের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়িবহর খুলনার শিববাড়ি থেকে ফুলতলার দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ীগেট এলাকায় পৌঁছানোর আগেই হেলমেট পরা কয়েক ব্যক্তি গাড়িবহর লক্ষ্য করে পরপর চার-পাঁচটি ককটেল নিক্ষেপ করেন।
বিস্ফোরণের পরপরই ওই ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। এ সময় বিকট শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লংমার্চকে স্বাগত জানাতে জড়ো হওয়া নারী-পুরুষ নিরাপদ আশ্রয়েরসন্ধানে ছোটাছুটি করেন।
এর আগে ফুলবাড়ীগেট এলাকায় লংমার্চকে স্বাগত জানাতে নির্মিত একটি তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরপর এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খানজাহান আলী থানার সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ এ ঘটনার জন্য মিরেরডাঙ্গা এলাকার দুই যুবদল নেতাকে দায়ী করেছেন। তাঁর দাবি, ওই দুই নেতার নেতৃত্বেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঘটনার পর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au