বাংলাদেশ

বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ

আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও

  • 5:21 am - November 01, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে একটি সংগঠন। শনিবার ‘বঙ্গসেনা’ নামের সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীন সনাতনী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয়। তবে কলকাতা পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে বিক্ষোভকারীরা উপহাইকমিশনের মূল ফটক পর্যন্ত পৌঁছাতে পারেননি।

শনিবার শিয়ালদহ স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে বঙ্গসেনার বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। মিছিলে গেরুয়া পোশাক পরা ব্যক্তিদেরও দেখা যায়। বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি পার্ক সার্কাসে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের দিকে এগিয়ে যায়।

উপহাইকমিশনের কাছাকাছি পৌঁছালে কলকাতা পুলিশ ডাবল ব্যারিকেড দিয়ে মিছিলটির গতিরোধ করে। মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সামান্য বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ব্যারিকেডের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান সংগঠনের সদস্যরা।

বিক্ষোভের কারণে পার্ক সার্কাস ও আশপাশের এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। শনিবার উপহাইকমিশন বন্ধ থাকায় সংগঠনটির প্রতিনিধিরা কোনো স্মারকলিপি জমা দিতে পারেননি। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্মসূচির আগেই উপহাইকমিশন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

বিক্ষোভে বঙ্গসেনার সুভাষ মজুমদার বলেন, ‘আমরা ওই দেশে থাকতে পারছি না। নির্যাতন, গণহত্যা করে আমাদের ওই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। কিন্তু এখনো যারা অবশিষ্ট আছে তাদের ওপর প্রতিদিন অত্যাচার চলছে। তাই এই বিষয়টি নিয়ে সমগ্র বিশ্বের কাছে একটি বার্তা পাঠানো জরুরি। সেই কারণেই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি।’

চলতি অক্টোবর মাসে বাংলাদেশ উপহাইকমিশনের সামনে এটি দ্বিতীয় বিক্ষোভের ঘটনা। এর আগে গত ৩ অক্টোবর ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই) এবং বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের সন্ন্যাসীরা একই ধরনের দাবিতে বিক্ষোভ করেন। সেদিন বিক্ষোভকারীরা উপহাইকমিশনের কর্মকর্তাদের কাছে স্মারকলিপিও জমা দিয়েছিলেন।

বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন এবং নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিভিন্ন ইস্যুতে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনকে ঘিরে একাধিকবার বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে উপহাইকমিশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে হচ্ছে কলকাতা পুলিশকে।

এই শাখার আরও খবর

ধানক্ষেতের পাশের গর্তে নারী-পুরুষের অর্ধগলিত লাশ

যশোরের কেশবপুর উপজেলায় ধানক্ষেতের পাশের একটি শ্যালো মেশিন ঘরের গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার…

আতঙ্কে রাতে আত্মীয়দের বাড়িতে থাকছেন মানিক পশারীর মেয়ে ও বোন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। সরাসরি কারও কাছ থেকে হুমকি না পেলেও…

এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল, ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কেন?

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।…

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, ইরানকে চিঠি পাঠিয়েছেন জেডি ভ্যান্স: আব্বাস আরাগচি

ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো ওই চিঠিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে তেহরান। তবে…

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন: ২৮ বিশিষ্টজন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন দেশের ২৮ বিশিষ্ট নাগরিক। তাঁরা…

সেই রাতের বারের ফুটেজে তিনজন, তাহসিফের সাথে থাকা তরুণীর তথ্য কেন গোপণ করেছিলেন বন্ধু দীপ

রাজধানীর উপকণ্ঠে তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন সূত্র পেয়েছে পুলিশ। তাঁর পরিচিত শাহরিয়ার রেজা দীপকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au