বিশ্ব

শেষনিশ্বাস পর্যন্ত দেশসেবা করতে চান, অবসরের জল্পনা উড়িয়ে দিলেন মোদি

  • 12:48 am - November 02, 2026
  • পঠিত হয়েছে:৮১ বার
গুজরাটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএনআই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনই রাজনীতি থেকে অবসরের কথা ভাবছেন না, এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে আবারও বিজেপির নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

গত শুক্রবার গুজরাটের বানাসকাণ্ঠায় এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মোদি। সেখানে তিনি বলেন, ‘আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকব। শেষনিশ্বাস পর্যন্ত সেবার আদর্শকে ব্রত হিসেবে গ্রহণ করব। আমার মানুষের সেবা, প্রতিটি মানুষের সেবা করব।’

গুজরাটের বানাসকাণ্ঠায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় নিজের রাজনৈতিক জীবনের শুরুর দিকের স্মৃতিও তুলে ধরেন তিনি।

মোদি জানান, ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম বড় জনসভাও হয়েছিল বানাসকাণ্ঠায়। গুজরাটের মানুষই তাঁকে অনেক কিছু শিখিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, তিনি এমন একটি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন, যেখানে কেউ কখনো পঞ্চায়েতপ্রধান হওয়ার স্বপ্নও দেখেননি। জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুর দিনগুলোর কথা স্মরণ করে মোদি বলেন, তখন সরকারি নথিপত্র কিংবা প্রশাসনিক নীতিমালা সম্পর্কে তাঁর তেমন ধারণা ছিল না। গুজরাটের মানুষ তাঁকে সেসব বিষয়ে শিখতে সহায়তা করেছেন। এ সময় উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে তিনি তাঁকে ‘প্রধানমন্ত্রী’ না বলে আগের মতো ‘নরেন্দ্র ভাই’ সম্বোধন করার অনুরোধ জানান।

দুই দিনের গুজরাট সফরে ১৪ হাজার কোটি রুপির বেশি ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন মোদি। কৃষি, দুগ্ধশিল্প, অবকাঠামো ও যোগাযোগ খাতে বানাসকাণ্ঠার অগ্রগতির প্রশংসা করেন তিনি।

জনসভায় কৃষকদের উন্নত ভারত গঠনের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাঁর সরকার কৃষকদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। গ্রামীণ অর্থনীতিতে পশুপালন খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গত এক দশকে এ খাতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বেড়েছে।

এ সময় আগের সরকারগুলোর বিরুদ্ধে কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তোলেন মোদি। তাঁর দাবি, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ন্যূনতম সহায়কমূল্য (এমএসপি) নিয়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। সরকারের নীতির কারণে কৃষকেরা প্রায় ৫০ লাখ কোটি রুপি পেয়েছেন এবং একই পরিমাণ অর্থ সাশ্রয় করতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।

গুজরাট সফরের সময় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে কেভাদিয়ায় আয়োজিত একতা দিবসের অনুষ্ঠানেও যোগ দেন মোদি।

সূত্র: এএনআই

এই শাখার আরও খবর

শ্রমিক অসন্তোষে ৫২৯ কারখানা থেকে শ্রমিকদের বেরিয়ে যাওয়া, কাজে অনুপস্থিত প্রায় ১০ লাখ

দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ৫২৯টি কারখানা থেকে শ্রমিকেরা বের হয়ে গেছেন। এসব কারখানার প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কাজে যোগ দেননি। সবচেয়ে…

ছাত্রলীগ নেতার পরিবারের পাঁচ সদস্য ও তিন বন্ধুসহ গ্রেপ্তার ৮

সুনামগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার পরিবারের পাঁচ সদস্য এবং তাঁর তিন বন্ধুসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, হাসপাতাল থেকে ওই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার…

‘চেয়ারম্যান-মেম্বার প্রার্থী দেবেন, নলা নিয়ে বাড়ি যেতে পারবেন না’: সংসদ সদস্য

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব সংসদ সদস্যের বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম…

অভিযোগ জানাতে থানায় গিয়ে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নারীর

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরেই এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করেছে…

সৌদিতে গলাটিপে হত্যার পর মরুভূমিতে বালুচাপা, অবশেষে জসিমের মরদেহ এলো দেশে

ওটিএন বাংলা রিপোর্ট : পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের জসিম উদ্দিন। স্বপ্ন ছিল, প্রবাসে পরিশ্রম করে স্ত্রী ও তিন মেয়ের ভবিষ্যৎ…

তাহসিফের বান্ধবী দিশা গ্রেপ্তারের পর রিমান্ডে, কে এই রহস্যময়ী তরুণী?

ওটিএন বাংলা রিপোর্ট :  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এবার আলোচনায় এসেছেন ১৯…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au