বিশ্ব

সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা

  • 2:21 am - November 05, 2026
  • পঠিত হয়েছে:৫৬ বার
সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা। ছবি : সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টি, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। একই সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে ঝোড়ো বাতাস বয়ে যাওয়া এবং কিছু এলাকায় টর্নেডো বা জলস্তম্ভ তৈরির আশঙ্কা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত কয়েকটি অঞ্চলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, দেশের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে ভারী মাত্রার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পাশাপাশি তীব্র বাতাস, ধূলিঝড় এবং আকস্মিক বন্যার ঝুঁকিও রয়েছে।

সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল, নাজরান এবং রিয়াদের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের আবহাওয়া থাকতে পারে পূর্বাঞ্চলীয় প্রদেশেও।

বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র নগরী মক্কা ও তায়েফসহ আল জুমুম, বাহরা, মাইসান, আধাম এবং আল আরদিয়াত গভর্নরেটগুলোতে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, জেদ্দা, রাবিঘ ও খুলাইস এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। আল লিথ ও আল কুনফুদাহ অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বজ্রপাতের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। এতে ধুলাবালি ছড়িয়ে পড়ার পাশাপাশি সড়কে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি হতে পারে। উপকূলীয় অঞ্চলে বড় ঢেউ সৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ ছাড়া যেসব এলাকায় অতিভারী বৃষ্টিপাত হবে, সেখানে টর্নেডো কিংবা জলস্তম্ভ তৈরির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

এই শাখার আরও খবর

মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসতে চান রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিতর্কের বিচারক কে হবেন,…

ডিসেম্বরে নতুন মজুরি কাঠামোর আশ্বাস: তবুও কেন ‘অনিশ্চয়তায়’ শ্রমিকরা

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করে জানুয়ারি থেকে বর্ধিত বেতন দেওয়ার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। বুধবার (৪ নভেম্বর)…

পর্যটক আসার খবরে সেন্টমার্টিনে ফিরেছে ঈদের আনন্দ

দুই বছরের স্থবিরতা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হওয়ার অপেক্ষায় দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। পর্যটন মৌসুম সামনে রেখে দ্বীপের ব্যবসায়ী, জেলে, হোটেল-মোটেলকর্মী, নৌযান শ্রমিকসহ বিভিন্ন…

দরপতনের আশঙ্কা ভারতীয় রুপির

বিদেশি বিনিয়োগের প্রবাহ কমে যাওয়া, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং জ্বালানি তেলের উচ্চমূল্যের চাপে আগামী কয়েক মাসে আরও দর হারাতে পারে ভারতীয় রুপি। সাম্প্রতিক সময়ে মুদ্রাটির…

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী দুই বাংলাদেশি বংশোদ্ভূত

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক জনপ্রতিনিধি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান এবং কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি…

স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু, চার দিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস

পারিবারিক কলহের জেরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন তিন সন্তানের জননী ইখতারা সরকার (৩০)। বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকার জাতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au