বিশ্ব

মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসতে চান রাহুল গান্ধী

  • 4:07 am - November 05, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিতর্কের বিচারক কে হবেন, সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই নিতে পারবেন বলে জানিয়েছেন তিনি। এমনকি বিচারক হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের নামও প্রস্তাব করেছেন রাহুল।

মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নরেন্দ্র মোদিকে আবারও প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান রাহুল গান্ধী। তাঁর প্রস্তাব অনুযায়ী, একটি টেবিলের দুই পাশে মুখোমুখি বসবেন প্রধানমন্ত্রী ও তিনি। সেখানে সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং দেশের তরুণ প্রজন্মের সদস্যরাও উপস্থিত থাকবেন।

রাহুল বলেন, বিতর্কের বিচারক কে হবেন, তা প্রধানমন্ত্রী নিজেই ঠিক করতে পারবেন। তিনি চাইলে যেকোনো ব্যক্তিকে এই দায়িত্ব দিতে পারেন। এমনকি আরএসএসের প্রধান মোহন ভাগবতকেও বিচারক হিসেবে বেছে নেওয়ার প্রস্তাব দেন কংগ্রেস নেতা।

সাম্প্রতিক সময়ে ভারতের রাজনীতিতে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে। বিরোধীদের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তুলছে শাসক দলের নেতারা। এসব অভিযোগের জবাব দিতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বিতর্কের আয়োজন করতে চান বলে জানিয়েছেন রাহুল।

প্রস্তাবিত বিতর্কে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং জেফরি এপস্টেইনকে ঘিরে বিতর্কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনায় আনার কথা বলেছেন তিনি।

রাহুলের এই আহ্বানকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে নতুন করে রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার কথা বলা হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতারা সংসদকেই এ ধরনের বিতর্কের উপযুক্ত জায়গা হিসেবে তুলে ধরছেন।

তবে রাহুল গান্ধীর এই চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রহণ করবেন কি না, কিংবা প্রস্তাবিত বিতর্কে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

এই শাখার আরও খবর

কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে বুকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে…

ডিসেম্বরে নতুন মজুরি কাঠামোর আশ্বাস: তবুও কেন ‘অনিশ্চয়তায়’ শ্রমিকরা

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করে জানুয়ারি থেকে বর্ধিত বেতন দেওয়ার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। বুধবার (৪ নভেম্বর)…

পর্যটক আসার খবরে সেন্টমার্টিনে ফিরেছে ঈদের আনন্দ

দুই বছরের স্থবিরতা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হওয়ার অপেক্ষায় দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। পর্যটন মৌসুম সামনে রেখে দ্বীপের ব্যবসায়ী, জেলে, হোটেল-মোটেলকর্মী, নৌযান শ্রমিকসহ বিভিন্ন…

দরপতনের আশঙ্কা ভারতীয় রুপির

বিদেশি বিনিয়োগের প্রবাহ কমে যাওয়া, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং জ্বালানি তেলের উচ্চমূল্যের চাপে আগামী কয়েক মাসে আরও দর হারাতে পারে ভারতীয় রুপি। সাম্প্রতিক সময়ে মুদ্রাটির…

সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টি, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। একই সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে…

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী দুই বাংলাদেশি বংশোদ্ভূত

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক জনপ্রতিনিধি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান এবং কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au