যুবদল নেতার ভয়ে অফিসে যাচ্ছেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণী
পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীকে কার্যালয়ে আড়াই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের…
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগে একই মামলায় জামিন বাতিল করে পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। বৃহস্পতিবার আইনজীবীর পরামর্শে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
তবে অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময়ের আবেদন করেন। আবেদনে অসুস্থতার কারণ উল্লেখ করা হয়। তবে আদালত আবেদন নাকচ করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে পরীমনি ও তাঁর সহযোগীদের সঙ্গে বিরোধের একপর্যায়ে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর করা হয়। এ সময় তাঁর দিকে গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারা এবং ক্লাবে ভাঙচুরের অভিযোগও আনা হয়।
২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন নাসির উদ্দিন মাহমুদ। অন্য দুই আসামি হলেন ফাতেমা তুজ জান্নাত বনি ও কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে পরীমনি ও জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দাখিল করে। পরে ২০২৫ সালের ২৬ জানুয়ারি আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
উল্লেখ্য, ২০২১ সালের জুনে সাভারের বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে নাসির উদ্দিন মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন পরীমনি। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au