আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, আছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার
আগের জল্পনা ও আলোচনা থাকলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের আগে…
এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে ভারত। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এশিয়ার দ্বিতীয় সবচেয়ে কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে মূল্যায়ন করা হয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে এসব তথ্য উঠে এসেছে। তালিকায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরই রয়েছেন মোদি।
প্রতিবেদন অনুযায়ী, শক্তিশালী অর্থনৈতিক সম্ভাবনা, কূটনৈতিক প্রভাব এবং প্রতিরক্ষা সহযোগিতার কারণে এশিয়ায় ভারতের অবস্থান আরও দৃঢ় হয়েছে। দেশটির সামগ্রিক সক্ষমতা ও বাস্তব প্রভাবের মধ্যকার ব্যবধানও কমেছে। ২০১৮ সালে এশিয়া পাওয়ার ইনডেক্স চালুর পর চীনের সঙ্গে ভারতের ক্ষমতার ব্যবধান এবার সবচেয়ে কম পর্যায়ে এসেছে। তবে সামগ্রিক ক্ষমতার দিক থেকে চীন এখনো ভারতের চেয়ে প্রায় ৮০ শতাংশ এগিয়ে রয়েছে।
লোয়ি ইনস্টিটিউটের সূচকে আটটি মানদণ্ডের ভিত্তিতে এশিয়ার দেশগুলোর ক্ষমতা মূল্যায়ন করা হয়। এর মধ্যে অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি, স্থিতিশীলতা, কূটনৈতিক প্রভাব, ভবিষ্যৎ সম্পদ, প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং অর্থনৈতিক সম্পর্কের মতো বিষয় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব আটটি মানদণ্ডের মধ্যে পাঁচটিতে ভারতের অগ্রগতি হয়েছে। বাকি তিনটিতে সামান্য অবনতি দেখা গেছে।
কূটনৈতিক প্রভাবের ক্ষেত্রে কিছুটা পতন হলেও এটি ভারতের সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল দিক হিসেবে রয়েছে। অন্যদিকে, প্রতিরক্ষা সহযোগিতা এবং সাংস্কৃতিক প্রভাব এশিয়ায় দেশটির অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রি দেশটির প্রভাব বাড়িয়েছে। প্রতিরক্ষা নেটওয়ার্কের সূচকে ভারত নবম অবস্থানে উঠে এসেছে। একই সঙ্গে সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রেও ভারতের নম্বর বেড়ে ৪৩ দশমিক ৮ হয়েছে। সাংস্কৃতিক প্রচার, তথ্যের আদান-প্রদান এবং জনগণের মধ্যে যোগাযোগ, এই তিন ক্ষেত্রেই উন্নতির কারণে এ অগ্রগতি হয়েছে।
লোয়ি ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়া কর্মসূচির পরিচালক এবং এশিয়া পাওয়ার ইনডেক্স প্রকল্পের প্রধান ড. হান্টার মারস্টন ভারতের অবস্থান নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারতের প্রভাব বাড়ছে এবং দেশটি ৪০ দশমিক ৫ পয়েন্ট অর্জন করে প্রধান শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে। ২০১৮ সালের পর চীনের সঙ্গে ব্যবধান এবার সবচেয়ে কম। অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা পতন সত্ত্বেও নরেন্দ্র মোদিকে শি জিনপিংয়ের পর এশিয়ার দ্বিতীয় সবচেয়ে কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে বিবেচনা করা হয়েছে।
তবে প্রতিবেদনে ভারতের কয়েকটি দুর্বলতার কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় রুপির দরপতন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতের বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়া।
নরেন্দ্র মোদির নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে আন্তর্জাতিক ধারণাও কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের সংঘাতের সময় ভারতের কূটনৈতিক উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মূল্যায়ন করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।
তবে এসব সীমাবদ্ধতার পরও এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতের সামনে সম্ভাবনার পরিসর বেশি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ২৭টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৩১টি সূচকের ভিত্তিতে আটটি প্রধান মানদণ্ডে দেশগুলোর অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা, স্থিতিশীলতা, কূটনৈতিক প্রভাব, ভবিষ্যৎ সম্পদ, প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং অর্থনৈতিক সম্পর্ক মূল্যায়ন করা হয়েছে।
চীন-যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির ব্যবধানও কমছে
এশিয়া পাওয়ার ইনডেক্সের প্রতিবেদনে চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির ব্যবধান কমে আসার বিষয়টিও উঠে এসেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক মনোযোগের কারণে এশিয়ার প্রতি ওয়াশিংটনের মনোযোগ কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে বেইজিং।
সূচক অনুযায়ী, সামগ্রিক ক্ষমতার হিসাবে যুক্তরাষ্ট্র ৭৮ দশমিক ৯ পয়েন্ট এবং চীন ৭৩ দশমিক ৬ পয়েন্ট পেয়েছে। দুই দেশের মধ্যে ব্যবধান ৫ দশমিক ৩ পয়েন্ট। অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি, প্রতিরক্ষা নেটওয়ার্ক ও কূটনৈতিক প্রভাবের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়েছে। বিপরীতে, এসব ক্ষেত্রে চীন বেশির ভাগ ক্ষেত্রে শক্তিশালী ও স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামরিক বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি সমুদ্রভিত্তিক সামরিক সক্ষমতাও বাড়াচ্ছে চীন। এর ফলে ফিলিপাইন ও তাইওয়ানকে ঘিরে বেইজিংয়ের আঞ্চলিক দাবি ও বিরোধ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ডলারের রিজার্ভ শক্তিশালী থাকলেও চীনের সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ যুক্তরাষ্ট্রের তুলনায় তিন গুণে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সুত্রঃ এনডিটিভি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au