বাংলাদেশ

চলতি বছরে নগরে প্রাণ গেল ৪১ জনের

খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

  • 3:55 am - November 25, 2026
  • পঠিত হয়েছে:৪২ বার
নিহত আব্দুল হালিম। ছবিঃ সংগৃহীত

খুলনার দৌলতপুরে আব্দুল হালিম নামের আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুল হালিম খুলনা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে। তাঁর বাড়ি ওই ওয়ার্ডের উত্তর দেয়ানা এলাকায়। খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সদস্য তাঁর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে কল্পতরু মার্কেটের পূর্ব পাশে সড়কের ওপর আব্দুল হালিমকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তাঁর মাথা ও বুকে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কী কারণে এবং কারা তাঁকে গুলি করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় জানান, আব্দুল হালিম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে। তিনি কক্সবাজারে গুলিতে নিহত খুলনার সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানী টিপুর ঘনিষ্ঠ ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁর ঘেরের ব্যবসাও ছিল। এসব বিষয় সামনে রেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।

তবে কারা এবং কী কারণে আব্দুল হালিমকে গুলি করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এদিকে খুলনা মহানগর এলাকায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা ৪১-এ পৌঁছেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মহানগর এলাকায় ৪১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৮টি ঘটনায় হত্যা মামলা হয়েছে। আব্দুল হালিম হত্যার ঘটনায় তখনো মামলা হয়নি।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ৩৮টি হত্যা মামলার মধ্যে ১৬টি মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। চাঁদাবাজি, পারিবারিক সহিংসতাসহ ১৩টি হত্যাকাণ্ডের পেছনে বিভিন্ন কারণ রয়েছে। এ ছাড়া অন্যান্য কারণে আটটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই ঘটনায় তিনজন নিহত হওয়ার একটি ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

এসব মামলার মধ্যে সাতটির তদন্ত শেষে আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ২৯টি মামলা খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং দুটি মামলা নৌ পুলিশ তদন্ত করছে।

সব মিলিয়ে চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগর এলাকায় ৪১টি এবং জেলায় আরও ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ চলতি বছরের প্রায় ১১ মাসে খুলনা মহানগর ও জেলায় মোট ৮১ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, আছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার

আগের জল্পনা ও আলোচনা থাকলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের আগে…

কোনো কারণ উল্লেখ না করে প্রভোস্ট পদ থেকে অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার…

পুলিশের নিরাপত্তার আশ্বাসে খুলেছিল রেস্টুরেন্ট, তিন ঘণ্টার মধ্যে গুলি

খুলনা নগরীতে চাঁদা দাবি ও হত্যার হুমকির পর পুলিশের নিরাপত্তার আশ্বাসে খুলে দেওয়া একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা…

জামায়াত আমিরের ভিসা বিতর্কে চাপে আলবানিজ সরকার, বাতিল ও তদন্তের দাবিতে তোলপাড় অস্ট্রেলিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকার রাজনৈতিক ও সামাজিক চাপের…

ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণ করে এমন তথ্য…

মেলবোর্নের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার সংকট: গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার আহ্বান ও বিশ্বজনমত

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দেশের অভ্যন্তরে যেমন আলোচনা-সমালোচনা চলছে, তেমনি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au