সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি
ওটিএন বাংলা রিপোর্ট : দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির যাত্রা শেষ হলো সেরা ৩০-এর আগেই। দর্শকদের ভোটে একসময় এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত গ্র্যান্ড ফিনালের সেমিফাইনাল পর্বে জায়গা করে নিতে পারেননি তিনি।
পুয়ের্তো রিকোয় বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় এবারের প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শকদের ভোটে এগিয়ে ছিলেন সামিরা খান মাহি। ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে উঠে এসেছিলেন এক নম্বরে।
গত মঙ্গলবার রাত পর্যন্ত কম্বোডিয়ার প্রতিযোগীর চেয়ে ৩৪ কোটি পয়েন্টে পিছিয়ে ছিলেন মাহি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে দর্শকদের কাছে আরও বেশি ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি।
এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মোট ১১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। তাঁদের মধ্য থেকে সেরা ৩০ জনকে বাছাই করা হয়েছে। এই তালিকায় জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া ও ডমিনিকান রিপাবলিকের প্রতিনিধিরা।
এবারের প্রতিযোগিতায় ‘পিপলস চয়েস’ বিভাগে দর্শকদের ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। সেই ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে উঠেছেন ইকুয়েডরের প্রতিনিধি দালিয়া বুকারাম।
দর্শকদের ভোটের পাশাপাশি প্রতিযোগীদের সাক্ষাৎকার এবং প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়ন করে সেমিফাইনালের প্রতিযোগীদের নির্বাচন করা হয়েছে। সেরা ৩০-এ থাকা প্রতিযোগীরা সুইমস্যুট পর্বে অংশ নেবেন। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন এবারের মিস ইউনিভার্স।
গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড। অসুস্থতা নিয়েই সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বে অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। দুই পর্বেই তাঁর সৌন্দর্য ও উপস্থিতির প্রশংসা করেছিলেন ফ্যাশন বিশ্লেষকেরা। তবে প্রাথমিক পর্বে প্রশংসা পেলেও চূড়ান্ত বাছাইয়ে সেরা ৩০-এ জায়গা করে নেওয়া হলো না বাংলাদেশের প্রতিনিধির।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au