বিনোদন

চার দিন ধরে হাসপাতালে মামুনুর রশীদ, নেওয়া হলো ভেন্টিলেশনে

  • 9:27 pm - November 25, 2026
  • পঠিত হয়েছে:৫৮ বার
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। বুধবার তাঁকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়। ফাইল ছবি

ওটিএন বাংলা রিপোর্ট : 

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চার দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) তাঁকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

বুধবার দুপুরে তাঁকে হাসপাতালে দেখতে যান তার স্বজন চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক হারুন-অর-রশীদ। পরে তিনি জানান, মামুনুর রশীদকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

মামুনুর রশীদের শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন হারুন-অর-রশীদ। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগেও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই নাট্যব্যক্তিত্ব। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে।

ওই সময় ছয় দিন আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন তিনি। এরপর আবার অভিনয়েও ফিরেছিলেন।

মামুনুর রশীদ বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ। পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয়, নাট্যরচনা ও নির্দেশনার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

১৯৭২ সালে তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’। দলটির মাধ্যমে বাংলাদেশের মঞ্চনাটকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’ তাঁর নির্দেশিত উল্লেখযোগ্য মঞ্চনাটক। নাট্যকার হিসেবেও তিনি পেয়েছেন ব্যাপক পরিচিতি।

টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন মামুনুর রশীদ। ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’ তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র।

‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। অভিনয় ও নাট্যনির্দেশনায় দীর্ঘ অবদানের মধ্য দিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এই গুণী শিল্পী।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। তাঁর বাবা হারুনুর রশীদ এবং মা রোকেয়া খানম। স্কুলজীবন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর।

পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চায় যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা।

এই শাখার আরও খবর

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজারো ভিসাধারীকে, বন্ধ হচ্ছে স্পনসরশিপ ভিসা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের ক্ষেত্রে কর্মীদের নতুন করে মার্কিন…

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে…

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রায় তিন মাস পরও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নিখোঁজ ব্যক্তিদের…

ফ্লাইট সেন্টারের তথ্য ফাঁস, পাসপোর্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার গ্রুপের (এফএলটি) ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কিছু…

খাগড়াছড়িতে মন্দিরে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার স্বর্ণালংকার

ওটিএন বাংলা রিপোর্ট : খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au